Saturday, May 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

May 30, 2026
in আইন ও অপরাধ
যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
যৌন নিপীড়নের অভিযোগ এনে বগুড়ায় এনসিপির এক নেতাকে জুতাপেটা করার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দলের দায়িত্ব ও কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সদস্য এবং বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন শিক্ষার্থী।

২৪ মে’র ঘটনার ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে আলী আজম সাব্বিরকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

ভিডিওতে দেখা যায়, সাব্বিরকে ক্যাম্পাসের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। সেখানে আরও অনেক ছাত্রছাত্রীও রয়েছেন। এতে একজন নারীকে হাতে জুতা নিয়ে এনসিপি নেতাকে উপর্যুপরি পেটাতে দেখা যায়।

এরপর সাব্বির সবার সামনে স্বীকার করেন, তিনি টিটিসির নারী প্রশিক্ষণার্থীদের নানা সময়ে মোবাইলে আজেবাজে বার্তা দিয়ে বিরক্ত করতেন। তিনি ভবিষ্যতে আর এ ধরনের কোনো কাজ করবেন না। এজন্য তিনি লিখিতভাবে ওয়াদাও করেছেন।

টিটিসির কয়েকজন নারী শিক্ষার্থী জানান, আলী আজম সাব্বির ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ নিতে আসা বেশ কয়েকজন নারীকে মোবাইল ফোনে অশ্লীল কথা বলেন এবং তাদের ফোনে অশ্লীল বার্তা দিতেন। তার আচরণে নারী প্রশিক্ষণার্থীরা অতিষ্ঠ হয় পড়েন।

একপর্যায়ে ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী আলী আজম সাব্বিরকে টিটিসির একটি কক্ষে আটকে রেখে জুতাপেটা করেন। এ সময় আলী আজম সাব্বির তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, “আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। যার কারণে একজন নারী প্রশিক্ষণার্থী তাকে জুতাপেটা করেছেন।

“পরে আলী আজম সাব্বির দোষ স্বীকার করে আমাদের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পরে একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, “অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর পরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

Next Post

কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

Related Posts

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
আইন ও অপরাধ

ঢাকার কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২
আইন ও অপরাধ

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২

Next Post
কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

কেরানীগঞ্জে ঈদের তৃতীয় দিনেও অপসারণ হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য

যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

হামের লক্ষণ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

হামের লক্ষণ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 May 2026

যৌন নিপীড়নের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার