Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাজধানীজুড়ে যানবাহন সংকট

November 13, 2025
in জাতীয়
রাজধানীজুড়ে যানবাহন সংকট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে সড়কে দেখা দিয়েছে যানবাহন সংকট। সকাল থেকেই ঢাকার প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা, গণপরিবহন সীমিত, ব্যক্তিগত গাড়ি ও রাইডশেয়ারিং যানও ছিল চোখে পড়ার মতো কম। রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কায় সাধারণ মানুষ, অফিসগামী কর্মী এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

সকাল থেকেই ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, মগবাজার, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী ও উত্তরা— সব জায়গাতেই একই চিত্র দেখা যায়। কোথাও বাস নেই, কোথাও যাত্রীদের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও কেউ কেউ যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন। যারা রাস্তায় নেমেছেন, তাদের অনেকেই সিএনজি বা মোটরবাইকের দ্বিগুণ ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।

রাজনৈতিক উত্তেজনার কারণে সকাল থেকেই ঢাকার সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবহন মালিকরা জানিয়েছেন, চালক ও হেলপাররা সম্ভাব্য সংঘর্ষ বা ভাঙচুরের আশঙ্কায় গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে রাজধানীর মধ্যে এবং আন্তঃজেলায় যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

গুলিস্তান, ফার্মগেট, কাকরাইল, শাহবাগ ও কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে— সড়কে চলাচল করছে মূলত অটোরিকশা ও মোটরসাইকেল। ভারী যানবাহন, ট্রাক বা বাসের সংখ্যা ছিল অত্যন্ত কম। শহরের ব্যস্ততম মোড়গুলোতেও ছিল অস্বাভাবিক নীরবতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই মোড়ে মোড়ে টহল জোরদার করেছে, যাতে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা না ঘটে।

রাজধানীর ট্রাফিক দক্ষিণ বিভাগের এক কর্মকর্তা জানান, আজ মূল সমস্যা যানজট নয়, বরং গাড়ির অভাব। সড়কে গাড়ি নেই, মানুষ দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা। তিনি জানান, সাধারণ দিনের তুলনায় আজ অন্তত ৬০ শতাংশ কম গণপরিবহন রাস্তায় নেমেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল অর্ধেকের নিচে। রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলের এক অভিভাবক বলেন, ‘পরিস্থিতি অনিশ্চিত মনে হওয়ায় সন্তানকে স্কুলে পাঠাইনি।

মতিঝিলের ব্যাংক কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘বাস না পেয়ে পায়ে হেঁটে অফিসে পৌঁছাতে হয়েছে। সিএনজির ভাড়া চায় দ্বিগুণ।’ একই অবস্থা উত্তরা থেকে মিরপুরগামী কলেজ শিক্ষার্থী রাফির।

এদিকে, বারডেমে চিকিৎসাধীন রোগী মুনতাসির আল আমিন জানান, রাস্তায় সরাসরি ঝামেলা না থাকলেও সারাক্ষণ ভয় কাজ করছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ঘিরে আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লকডাউন’ কর্মসূচির ডাক দেন। এরপর থেকেই বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের ঝটিকা মিছিল, টায়ার পোড়ানো ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

গত কয়েকদিনে ঢাকায় বিভিন্ন বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুনে দগ্ধ হয়ে একজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে, জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে। বিএনপি সরাসরি কোনো কর্মসূচি না দিলেও দলটি যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলে জানা গেছে।

রাজনৈতিক অস্থিরতা ও যানবাহন সংকটে সারাদিনজুড়ে নগরবাসীকে হাঁটতে দেখা গেছে। পরিবহন মালিক সমিতির এক নেতা জানান, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত বাস রাস্তায় নামানো ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা দীর্ঘমেয়াদে নগরজীবনে স্থবিরতা তৈরি করছে। গণপরিবহন ব্যবস্থার এই ধস শহরের অর্থনীতি ও কর্মজীবী মানুষের উৎপাদনশীলতায় মারাত্মক প্রভাব ফেলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ট্রাম্পের স্বাক্ষরে অবসান ঘটল মার্কিন শাটডাউনের

Next Post

হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

Related Posts

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
জাতীয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 November 2025

রাজধানীজুড়ে যানবাহন সংকট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার