নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডির একটি স্বনামধন্য রেস্টুরেন্টে গত ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, সফলভাবে অনুষ্ঠিত হয়েছে e-Commerce Innovators of Bangladesh (eCIB) নেটওয়ার্কিং মিটআপ ২০২৬।
বাংলাদেশের ই-কমার্স খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির লক্ষ্যে এ নেটওয়ার্কিং মিটআপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চীন থেকে বাংলাদেশে পণ্য সোর্সিংয়ের কার্যকর পদ্ধতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোহাম্মাদ রাকিব হাসান। প্রেজেন্টেশনে কীভাবে সঠিক উৎস থেকে পণ্য সংগ্রহ করা যায়, উপযুক্ত সরবরাহকারী নির্বাচন করা যায় এবং পণ্য সোর্সিংয়ের ক্ষেত্রে কার্যকর কৌশল অনুসরণ করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশের ই-কমার্স উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজার থেকে মানসম্মত পণ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নির্ভরযোগ্য সরবরাহকারী খুঁজে বের করা, পণ্যের গুণগত মান যাচাই এবং প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য সংগ্রহের কৌশল সম্পর্কে যথাযথ ধারণা ব্যবসায়িক সাফল্যে ভূমিকা রাখতে পারে।
ইসিআইবি এর এ আয়োজন উদ্যোক্তাদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ দেশের ই-কমার্স খাতের উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।










Discussion about this post