Friday, July 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাজধানীতে এক ভবনের ৪ ফ্ল্যাটে ডাকাতি, আহত ৪

April 7, 2025
in আইন ও অপরাধ
রাজধানীতে এক ভবনের ৪ ফ্ল্যাটে ডাকাতি, আহত ৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদা এলাকায় গ্রীন মডেল টাউনের একটি আবাসিক ভবনের  ৪ ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির দুই ফ্ল্যাট মালিকসহ চারজন আহত হয়েছেন। একজনের জখমের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, ডাকাতরা ওই ফ্ল্যাটগুলো থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান জানিয়েছেন, রোববার (৬ এপ্রিল) রাত ৩টার দিকে ডাকাত দল ধারালো অস্ত্রের আঘাতে ওই ভবনের মালিকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন। তারা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন-ভবন মালিক হুমায়ূন ও তার স্ত্রী শাহীনূর আক্তার এবং আরেক ফ্লাটের আব্দুল মান্নান ও তার ছেলে হাসান।মুগদা থানার ওসি সাজেদুর রহমান জানিয়েছিলেন, সোসাইটির ডি ব্লকের ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাড়িতে রোববার রাত ৩টার দিকে ডাকাতির এই ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি ফ্ল্যাট থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ওসি সাজেদুর বলেন, রাত ৩টার পর ডাকাতরা সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা কর্মীকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলার ফ্ল্যাটগুলোর চারটির দরজা ভেঙে ডাকাতি করে।

তিনি বলেন, ওই ভবনের নিরাপত্তা ব্যবস্থা একেবারেই নগণ্য। সেখানে কোনো ক্লোজড সার্কিট ক্যামেরা নাই। অন্ধকার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। ডাকাতরা দেয়াল টপকে ভবনের ভেতরে ঢুকেছিল। ঘটনাস্থল থেকে পুলিশ, ডিবি, র‍্যাব, পিবিআই, সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান বলেন, আমাদের সোসাইটিতে অস্ত্রসহ ২০ থেকে ২৫ জন ডাকাত সদস্য ঢুকে পড়ে। তাদের মধ্য থেকে ৭ থেকে ৮ জন ডাকাত ভবনের ভেতরে ঢুকে প্রায় ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালায়, বাকিরা ভবনের বাইরে ছিল। সবার হাতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে ভবন মালিক হুমায়ূনসহ ৪ জন গুরতর জখম হয়েছেন।

এজাজ খান বলেন, এ ঘটনা এখন পর্যন্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়নি তবে বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ, ডিবি, সিআইডি ও পিবিআই এর টিম এসেছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের

Next Post

সাবেক প্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা

Related Posts

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
আইন ও অপরাধ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 
আইন ও অপরাধ

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 

Next Post
সাবেক প্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক প্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 April 2025

রাজধানীতে এক ভবনের ৪ ফ্ল্যাটে ডাকাতি, আহত ৪

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার