Saturday, November 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাজবাড়ীতে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

January 17, 2026
in আইন ও অপরাধ
রাজবাড়ীতে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে তেলের টাকা না দিয়ে গাড়ি চালিয়ে পালানোর সময় এক কর্মচারীকে চাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কর্মচারীর নাম রিপন সাহা (২৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং মেসার্স করিম ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের আবুল হাসেম সুজন (৫৩) এবং তার গাড়িচালক মো. কামাল হোসেন সরদার (৪৩)। আবুল হাসেম সুজন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। তিনি ২০১৯ সালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সুজনের ব্যক্তিগত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬) করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। তেলের মূল্য পরিশোধ না করে গাড়িটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলে কর্মচারী রিপন সাহা দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ান। এ সময় চালক গাড়িটি রিপনের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৩০২/৪২০/৩৪ ধারায় মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে আবুল হাসেম সুজনকে তার নিজ বাড়ি থেকে এবং পরে চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, সাবেক এই যুবদল নেতার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। গত ৩১ ডিসেম্বর হামলা ও লুটপাটের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দৌলতদিয়া এলাকা থেকে তাকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘গৃহশিক্ষিকার সঙ্গে ঋণের দ্বন্দ্বে’ কেরাণীগঞ্জে মা-মেয়ে খুন

Next Post

সিলেটে তিন বাসের সংঘর্ষে ২ জনের প্রাণহানী

Related Posts

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
আইন ও অপরাধ

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
আইন ও অপরাধ

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১
আইন ও অপরাধ

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

Next Post
সিলেটে তিন বাসের সংঘর্ষে ২ জনের প্রাণহানী

সিলেটে তিন বাসের সংঘর্ষে ২ জনের প্রাণহানী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ

৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 January 2026

রাজবাড়ীতে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার