নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের যৌথ অভিযানে গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অস্ত্র তৈরি করার সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় ও রামু থানার অফিসার ইনচার্জ
মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অংশগ্রহণে এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহারের পাইপ, ৩টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়ি বেড ও ১টি আড়ি বেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট বড় রেথ, ১টি শান দেওয়ার মেশিন এবং ১টি বানান নালী সহ অসংখ্য অস্ত্র তৈরির সাজ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।










Discussion about this post