Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাশিয়ার হাতে ১০ দিন সময় আছে: ট্রাম্প

July 30, 2025
in আন্তর্জাতিক
রাশিয়ার হাতে ১০ দিন সময় আছে: ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন যুদ্ধ বন্ধ ও একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে জন্য ‘১০-১২’ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, না হলে দেশটিকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

বুধবার (৩০ জুলাই) আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব।

তিনি বলেন, রাশিয়া মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

ট্রাম্প আরও জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ‘সেকেন্ডারি ট্যারিফ’ বা রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর ওপরও শুল্ক আরোপের হুমকি দেন। সেসময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময় দেন, যা আগের ৫০ দিনের সময়সীমার তুলনায় অনেক কম।

ট্রাম্প আরও বলেন, আমাকে এখন এটা পর্যালোচনা করতে হবে। আমি যে ৫০ দিনের সময় দিয়েছিলাম, তা কমিয়ে আনছি। কারণ, আমি জানি এর উত্তর কী হতে পারে।

এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়াকে লক্ষ্য করে ট্রাম্পের মন্তব্যের জন্য তার ‘স্পষ্ট অবস্থান এবং দৃঢ় সংকল্প’কে স্বাগত জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, জীবন বাঁচাতে এবং এই ভয়াবহ যুদ্ধ বন্ধ করার দিকে মনোনিবেশ করার জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তবে, ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তিস্তার ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পাউবো, ভেঙেছে তিনটি বাঁধ

Next Post

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

Related Posts

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

ইরাট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস মার্কিন সিনেটে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

Next Post
উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 July 2025

রাশিয়ার হাতে ১০ দিন সময় আছে: ট্রাম্প

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার