Sunday, May 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাষ্ট্রপতিকে পদ ছেড়ে যেতেই হবে: হাসনাত আব্দুল্লাহ

October 27, 2024
in জাতীয়
রাষ্ট্রপতিকে পদ ছেড়ে যেতেই হবে: হাসনাত আব্দুল্লাহ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার পদ ছেড়ে যেতেই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে জাতীয় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। তাই তাকে তার পদ ছেড়ে যেতেই হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটও একমত। তবে কী প্রক্রিয়ায় এই অপসারণ হবে, তা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

তিনি আরও বলেন, বিএনপি বিচ্ছিন্নভাবে মতামত দিয়েছে। সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপি যদি জনগণের মনের চাওয়া বুঝতে পারে তাহলে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আন্দোলনে আরেকবার আমাদের সঙ্গে থাকবে। তিনি বলেন, বিএনপিকে আহ্বান জানাব জনগণের পালস বুঝুন। প্রেসিডেন্ট হাউজে যে গোখরা সাপ বসে আছে, তাকে বিদায় করতে সহযোগিতা করুন।

১২ দলীয় জোটের মুখপাত্র মোস্তফা জামাল হায়দার বলেন, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতির অপসারণ। নীতিগতভাবে তার অপসারণে ঐক্যমত্যে পৌঁছেছে ১২ দল। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়া এই প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

১২ দলীয় জোটের চেয়ারম্যানের অফিসের এই বৈঠকে জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব প্রফেসর আব্দুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম।

ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আদিব মমিন আরিফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুউদ প্রমুখ।

Previous Post

সাংবাদিকদের হয়রানিমূলক মামলার যেসব তথ্য চেয়েছে সরকার

Next Post

সেন্টমার্টিন নিয়ে আন্দোলনে নামছেন বাস-হোটেল-জাহাজ মালিকরা

Related Posts

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী
জাতীয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয়

ডিসি সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
জাতীয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

Next Post
সেন্টমার্টিন নিয়ে আন্দোলনে নামছেন বাস-হোটেল-জাহাজ মালিকরা

সেন্টমার্টিন নিয়ে আন্দোলনে নামছেন বাস-হোটেল-জাহাজ মালিকরা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার