Sunday, June 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে: রিজভী

December 26, 2024
in রাজনীতি
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে: রিজভী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে জুলাই-আগস্টের এ আত্মত্যাগের কী দাম থাকবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।তিনি বলেন, শেখ হাসিনার কালা কানুনের বিরুদ্ধে বিএনপিসহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে।

বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছি তাতে ভালো কিছু নেই। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

রিজভী বলেন, সরকারের এই সংস্কার যে কী রূপ হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে তা আমরা বলতে পারি না। কারণ সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখছি। সেই রূপটি আমার মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না।

তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শংকিত, আমরা ভয়ার্ত, ব্যক্তিগতভাবে ভয়ার্ত নই, রাষ্ট্র নিয়ে আমরা ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোন সচিব বা মন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে। তখনই সচিবালায়ের মধ্যে ফাইল গায়েব হয়ে যায়, আগুন ধরে। গতকাল সচিবালয়ে মধ্যরাতে যে আগুন, আমরা কোন মুখরোচক কথা বলতে চাই না।

রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে। পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরবর্তিতে দেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে।

রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের (RUNESA) সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, রুনেসার সম্পাদক মল্লিক মো. মোকাম্মেল কবীর প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু

Next Post

বাংলা একাডেমি পরিচালিত ৬ পুরস্কার ঘোষণা

Related Posts

‘জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না’
রাজনীতি

‘জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না’

ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা
রাজনীতি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

জীবিত বাবাকে ‘শহীদ’ দাবি করে সংসদে বক্তব্য, এমপিকে নিয়ে বিতর্ক
রাজনীতি

জীবিত বাবাকে ‘শহীদ’ দাবি করে সংসদে বক্তব্য, এমপিকে নিয়ে বিতর্ক

Next Post
বাংলা একাডেমি পরিচালিত ৬ পুরস্কার ঘোষণা

বাংলা একাডেমি পরিচালিত ৬ পুরস্কার ঘোষণা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর

শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর

নারীকে আপত্তিকর মন্তব্য করা সেই ওসি প্রত্যাহার

নারীকে আপত্তিকর মন্তব্য করা সেই ওসি প্রত্যাহার

নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা

আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ

আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 December 2024

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে: রিজভী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার