Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রেকর্ড ধসে বাংলাদেশের লজ্জার হার

July 3, 2025
in খেলা
রেকর্ড ধসে বাংলাদেশের লজ্জার হার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভয়াবহ ব্যাটিং ধসের পর বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৭৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অধিনায়ক চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৪৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৭ রানে।

এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে ৫ রানের মধ্যে তারা হারায় ৭ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা সাত ওভারের মধ্যে হারায় তিন উইকেট। টেস্ট সিরিজের ম্যান অব দা সিরিজ পাথুম নিসাঙ্কাকে শূন্য রানে ফেরান তানজিম হাসান, নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসকে দ্রুত বিদায় করেন তাসকিন আহমেদ।

চতুর্থ উইকেট ৬০ রান যোগ করেন কুসাল মেন্ডিস ও আসালাঙ্কা। ৪৫ রান করা কুসালকে আউট করে প্রথম উইকেটের স্বাদ পান অভিষিক্ত তানভির ইসলাম।

এরপর জানিথ লিয়ানাগের (২৯) সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন আসালাঙ্কা। বল হাতে নিয়ে চতুর্থ ডেলিভারিতেই এই জুটি ভাঙেন নাজমুল হোসেন শান্ত।

পরে মিলান রাত্নায়েকে (২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (২২) নিয়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন আসালাঙ্কা। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে লঙ্কানদের আড়াইশর মধ্যে আটকায় বাংলাদেশ।

পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে ১২৩ বলে ১০৬ রান করে আউট হন আসালাঙ্কা।

চোট কাটিয়ে ফেরার ম্যাচে তাসকিন শিকার করেন চার উইকেট, আরেক পেসার তানজিমের প্রাপ্তি তিনটি।

রান তাড়ায় ২৯ রানের উদ্বোধনীন জুটির পর আউট হন অভিষিক্ত পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে দারুণ ব্যাটিংয়ে ভালো জুটি তানজিম ও শান্ত।

শান্তর (২৩) রান আউটে ভাঙে ৭১ রানের জুটি। ব্যাখ্যাতীত ব্যাটিং ধসের সূচনাও সেখানেই। হাসারাঙ্গা ও কামিন্দুর স্পিনে উইকেট পড়তে থাকে টপাটপ। ৬১ বলে ৬২ রান করে তানজিদ আউট হন জানিথ লিয়ানাগের দুর্দান্ত ক্যাচে।

২৭ বলের মধ্যে ৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান থেকে ৮ উইকেটে ১০৫!

এরপর লোয়ার অর্ডারদের নিয়ে ৪টি টি করে চার ও ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে ব্যবধান কিছুটা কমান জাকের আলি।

সিরিজের পরের ম্যাচ শনিবার একই মাঠে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪ (নিসাঙ্কা ০, মাদুশকা ৬, কুসাল মেন্ডিস ৪৫, কামিন্দু মেন্ডিস ০, আসালাঙ্কা ১০৬, লিয়ানাগে ২৯, রাত্নায়াকে ২২, হাসারাঙ্গা ২২, থিকশানা ১, মালিঙ্গা ৫, আসিথা ১*; তাসকিন ১০-২-৪৭-৪, তানজিম ৯.২-০-৪৫-৩, মুস্তাফিজ ৬-১-২৪-০, মিরাজ ১০-০-৪৭-০, তানভির ১০-০-৪৪-১‌, শান্ত ৪-০-৩২-১)।

বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭ (পারভেজ ১৩, তানজিদ ৬২, শান্ত ২৩, লিটন ০, হৃদয় ১, মিরাজ ০, জাকের ৫১, তানজিম ১, তাসকিন ০, তানভির ৫, মুস্তাফিজ ০*; আসিথা ৫-০-৩৮-১, থিকশানা ৯-১-৩২-১, রাত্নায়েকে ১-০-১০-০, আসালাঙ্কা ৫-০-২৯-০, মালিঙ্গা ৩-০-২২-০, হাসারাঙ্গা ৭.৫-২-১০-৪, কামিন্দু মেন্ডিস ৫-০-১৯-৩)।

ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: চারিথ আসালাঙ্কা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ

Next Post

পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

Related Posts

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা
খেলা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার
খেলা

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর
খেলা

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর

Next Post
পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 July 2025

রেকর্ড ধসে বাংলাদেশের লজ্জার হার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার