Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রোজার আগেই গুছিয়ে নেবেন বাসার যেসব জিনিস

February 27, 2025
in লাইফস্টাইল
রোজার আগেই গুছিয়ে নেবেন বাসার যেসব জিনিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক

প্রতিবছর ঈদের আগে সম্পূর্ণ বাসা গভীরভাবে পরিষ্কার করা বা ডিপ-ক্লিনিং করা আমাদের নিয়মিত অভ্যাস। ভারি আসবাব পরিষ্কার করা, মেরামত করা, এমনকি নতুন আসবাব কেনাও হয় এ সময়। তবে রোজার শেষ দিকে ব্যস্ত নাগরিক জীবনে রোজা রেখে অফিস করে এসবের অনেক কাজই বোঝা হয়ে দাঁড়ায়। তাই একটু আগে থেকে প্ল্যান করলে কাজ কিছুটা সহজ হয়ে আসে। শেষ সময়ের জন্য কিছু কাজ থাকবেই, বাকিটা এগিয়ে নিতে পারেন এখনই।

জেনে নিন কোন জিনিসগুলো অগ্রিম গুছিয়ে রাখলে চাপ কমবে।
১. লেপ-কম্বল
শীত পেরিয়ে বসন্ত এসে গেছে, তবে প্রকৃতির হিমেল ভাব এখনও যায়নি। এ রকম ঠান্ডায় সাধারণত কাঁথা বা চাদর গায়ে ঘুমালেও আলসেমিতে বিছানার কোনায় রেখে দিয়েছেন লেপ বা কম্বলটি। কড়া রোদের একটি দিন ওই কম্বল বা লেপকে রোদে দিন, যে আপনাকে সারাটা শীত উষ্ণ রেখেছিল। তারপর এ বছরের মতো বিদায় জানিয়ে তুলে রাখুন আলমারিতে।

২. শীতের পোশাক
একইভাবে সোয়েটার, জ্যাকেটগুলোও ধুয়ে ধুয়ে গুছিয়ে রাখতে শুরু করুন। কাপড় ধোয়ার এই প্রক্রিয়া রোজার সময় বড়ই ক্লান্তিকর মনে হবে।

৩. পর্দা
পর্দা রোজ রোজ ধোয়া হয়ে ওঠে না বেশিরভাগ বাড়িতেই। তবে বাৎসরিক এই পরিষ্কার-অভিযানে ঘরে পরিষ্কার পর্দা টাঙানো আবশ্যক। আপনার বাসায় যদি ওয়াশিং মেশিন থাকে, তাহলে এ কাজ পরেও করতে পারেন। কিন্তু বাসায় যদি কাপড় ধোয়ার কাজটি গৃহকর্মী করেন, তবে রোজার মাসে তার ক্লান্তি ও ক্ষুধার কথা বিবেচনা করে ভারি পর্দা ধোয়ার কাজটি আগেই সেরে ফেলুন।

৪. রান্নাঘরের আনাচ-কানাচ
আগামী কিছুদিন রান্না ও খাবারের ধরনে পরিবর্তন আসবে অনেক রান্নাঘরেই। তাই সারা বছর তেমন ব্যবহার করেন না এমন জিনিসগুলো বের করে পরিষ্কার করে ফেলুন। সেই সঙ্গে আপনার রান্নাঘরকে একটি ডিপ-ক্লিনিং দিয়ে দিন।

৫. সোফার কভার-কুশন
ঈদে বাসায় মেহমান এলে কিন্তু বাইরের ঘরের সোফাগুলোতেই বসবেন। তাই ভারি ভারি সোফার কভারগুলো ধুয়ে শুকিয়ে নিন রৌদ্রজ্জ্বল কোনো দিনে।

৬. কার্পেট
আমাদের দেশে কার্পেট সাধারণত ছাদে নিয়ে রোদে দিয়ে আচ্ছা মতো ঝেড়ে নেওয়া হয়। কিন্তু এই কাজটিই বেশ পরিশ্রমসাধ্য। রোজা রেখে এই কাজ করা সবার জন্যই কষ্টকর। তাই রোজা শুরু হওয়ার আগেই পরিষ্কার করে নিন কার্পেটগুলো।

৭. পাপোষ ও ম্যাট
পাপোষ ও রাগ বা ম্যাট প্রচুর ধুলো ধরে রাখতে পারে। সেগুলোও এ সময় ধুয়ে ফেলা যায়। তবে আকারে বড় না হলে এই কাজটি পরে করার জন্যও রাখতে পারেন।

৮. তোষক
কার্পেটের মতো একই প্রক্রিয়ায় আমরা বিছানার তোষকের ধুলো ঝাড়ি। তোষক তো কার্পেটের থেকেও অনেক ভারী। এছাড়াও নিয়মিত তোশক রোদে দেওয়া স্বাস্থ্যের জন্যও ভালো।

৯. ফ্রিজ
সেহেরি-ইফতারে খাবারের কিছু অগ্রিম প্রস্তুতি আপনার রান্নাঘরের কাজকে কমিয়ে আনতে পারে। কিন্তু এর অর্থ হলো আপনার ফ্রিজে স্বাভাবিকের চেয়ে বেশি জিনিস ঠিকঠাক সংরক্ষণ করতে হবে। তাই অগ্রিম প্রস্তুতি শুরু করার আগেই খাবার ভালো রাখতে ফ্রিজটি ভালো করে পরিষ্কার করে নিন।

১০. ঘরের গাছপালা
আপনি যদি বাগানপ্রেমী হন, বা ঘরে গাছ রাখতে পছন্দ করেন, তাহলে সেগুলো নতুন করে সাজানো বা মরা পাতা পরিষ্কার করার মতো ছোটখাটো কাজগুলো সেরে ফেলতে পারেন।

রোজা আসতে মাত্র চারদিন বাকি। এত অল্প সময়ে এত সব নিশ্চয়ই করা সম্ভব না। তবে আপনার প্রয়োজন ও সময় অনুযায়ী পরিকল্পনা করে নিন এর মধ্যে কোন কোন কাজ এখন করে রাখলে পরে আপনার চাপ কমবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Next Post

দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

Related Posts

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি
লাইফস্টাইল

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা
লাইফস্টাইল

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস
লাইফস্টাইল

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস

Next Post
দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 February 2025

রোজার আগেই গুছিয়ে নেবেন বাসার যেসব জিনিস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার