Sunday, November 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রোববার ইসিতে নিবন্ধনের আবেদন দেবে এনসিপি

June 20, 2025
in রাজনীতি
রোববার ইসিতে নিবন্ধনের আবেদন দেবে এনসিপি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন গ্রহণের শেষ দিন আগামী ২২ জুন (রোববার)। ওই দিনেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকালে দলীয় সাধারণ সভায় গঠনতন্ত্রের খসড়া অনুমোদন শেষে বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের শর্ত পূরণে এনসিপি ইতোমধ্যে দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে। তবে চূড়ান্ত গঠনতন্ত্র এখনো পাস হয়নি। এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘‘আমরা রোববারের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেব। ইতোমধ্যে খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত হয়েছে। অনুমোদনের জন্য এটি শুক্রবারের সাধারণ সভায় উপস্থাপন করা হবে।’’

এনসিপির প্রস্তাবিত গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে—দলের শীর্ষ নেতা কেউ তিন মেয়াদের বেশি থাকতে পারবেন না এবং প্রতি তিন বছর পরপর কাউন্সিল আয়োজন করতে হবে। দলীয় শৃঙ্খলা, স্বচ্ছতা এবং নিয়মতান্ত্রিক কাঠামোর উপর গুরুত্ব দিয়েছে দলটি।

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী, আবেদনকারী দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়। সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় ২০০ ভোটারের সমর্থনের প্রমাণপত্র জমা দিতে হবে। এ ছাড়া দলীয় প্যাডে আবেদনপত্রের সঙ্গে গঠনতন্ত্র, ইশতেহার (যদি থাকে), বিধিমালা (যদি থাকে), লোগো, দলীয় পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সব সদস্যের তালিকা, ব্যাংক হিসাব এবং সর্বশেষ স্থিতির বিবরণ জমা দিতে হয়।

এ পর্যন্ত প্রায় শতাধিক রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নির্বাচনের আগে নিবন্ধনের সুযোগ পেতে নির্বাচন কমিশন গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে। শুরুতে আবেদনের সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হলেও এনসিপিসহ কয়েকটি দলের অনুরোধে সময় বাড়িয়ে তা ২২ জুন পর্যন্ত করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশ করে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দলটি রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে নিবন্ধনের পথে অগ্রসর হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘দেশের অর্থনীতি ও নিরাপত্তায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ’

Next Post

সংঘাত আরও বাড়লে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না: গুতেরেস

Related Posts

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
রাজনীতি

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
রাজনীতি

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
রাজনীতি

যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

Next Post
সংঘাত আরও বাড়লে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না: গুতেরেস

সংঘাত আরও বাড়লে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না: গুতেরেস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 June 2025

রোববার ইসিতে নিবন্ধনের আবেদন দেবে এনসিপি

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার