Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রোববার পরীক্ষায় বসছেন সেই আনিসা

June 28, 2025
in শিক্ষা
রোববার পরীক্ষায় বসছেন সেই আনিসা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
মায়ের হঠাৎ অসুস্থতায় এইচএসসির প্রথম দিন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। অনেক কাকুতি-মিনতির পরও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান বহু মানুষ। পরে শিক্ষা উপদেষ্টা জানান, বিশেষভাবে বিবেচনা করা হবে আনিসার বিষয়টি।

মায়ের অসুস্থতার পাশাপাশি নিজের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় সামলে এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত আলোচিত এ পরীক্ষার্থী। আগামীকাল রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেবেন তিনি।

শনিবার (২৮ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন আনিসা। একই কথা জানিয়েছেন পরীক্ষার্থীর মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানও।

আনিসার মা বলেন, আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে আগামীকাল (রোববার) পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সেদিন রাত ৮টার দিকে বাসায় ফিরেছেন।

ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজখবর নেন। তখন আনিসার মা ঘুমিয়েছিলেন, তাই তাকে বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে, কালকের পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।

ঘটনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমার ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন। এ ছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে ৪৩ জন শিক্ষার্থী। বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’

Next Post

কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

Related Posts

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে কটাক্ষ রাকসু নেতার
শিক্ষা

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে কটাক্ষ রাকসু নেতার

প উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
শিক্ষা

প উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
শিক্ষা

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

Next Post
কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল, কবে কোন দলের খেলা

আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল, কবে কোন দলের খেলা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 June 2025

রোববার পরীক্ষায় বসছেন সেই আনিসা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার