Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক

October 7, 2025
in রাজনীতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজ ডেস্ক
চলতি বছরের জুনের মাঝামাঝিতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়। সেখানে তারা বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ কোনো চিত্র গণমাধ্যমে আসেনি। তবে, বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তারেক রহমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলা সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, উনি অত্যন্ত একজন সনামধন্য মানুষ। অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। তার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, জনগণ যদি আপনাদের সুযোগ দেয় তাহলে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য—এই বিষয়গুলো আলোচনা হয়েছে।

এ ছাড়া আমার কিছু চিন্তাভাবনা দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশকে নিয়ে আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা কি কি বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করবো, সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে বলেও জানান তারেক রহমান।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি— আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ, অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। যদি মূল দুটি বিষয়কে ধরা হয়, তবে একদিকে কিছু প্রয়োজনীয় সংস্কারের বিষয় রয়েছে, অন্যদিকে রয়েছে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনের আয়োজন।

বিএনপির এই নেতা বলেন, মূলত যেসব সংস্কার করা জরুরি— সেসব সংস্কার সম্পন্ন করে একটি স্বাভাবিক, সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা আশা করি, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার কাজটি কতটা সফলভাবে সম্পন্ন করতে পারছেন, তার ওপরই মনে হয় সম্পর্কের উষ্ণতা কতটা থাকবে— সেটি নির্ভর করবে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। বিবিসি বাংলাদে দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতি, অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

Next Post

গাজা নিয়ে পুতিন-নেতানিয়াহু ফোনালাপ

Related Posts

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি
রাজনীতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

আদাবরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
রাজনীতি

আদাবরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

Next Post
গাজা নিয়ে পুতিন-নেতানিয়াহু ফোনালাপ

গাজা নিয়ে পুতিন-নেতানিয়াহু ফোনালাপ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 October 2025

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার