Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

তিনজন আটক

June 16, 2026
in রাজনীতি
লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক নিউজ:
লন্ডনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়েও মারেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ওই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অতিথি করা হয়েছিল।

সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আসছেন-এমন খবরে ভেন্যুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢুকছিলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এ সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এর আগে, দুপুরে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। তবে একজন সংসদ সদস্যের সভা করা ঘিরে এমন বিক্ষোভের ঘটনা বিরলই বলে জানাচ্ছেন প্রবাসী রাজনীতিকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

Next Post

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

Related Posts

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা
রাজনীতি

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির
রাজনীতি

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ
রাজনীতি

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ

Next Post
‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 June 2026

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার