Saturday, November 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

June 11, 2025
in আন্তর্জাতিক
লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। শহরের মেয়র কারেন ব্যাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেন।

মেয়র কারেন ব্যাস জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের এক বর্গমাইল এলাকায় এই কারফিউ কার্যকর থাকবে। কারফিউ কয়েকদিন পর্যন্ত বলবৎ থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, “এই বিক্ষোভের কারণে এখন পর্যন্ত অন্তত ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান লুট বা ভাঙচুরের শিকার হয়েছে। গ্রাফিতি ও হামলার ফলে ব্যবসা ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।”

তিনি অনুরোধ করেন, “যারা ডাউনটাউন এলাকায় বাস করেন না বা কাজ করেন না, তারা দয়া করে ওই এলাকা এড়িয়ে চলুন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে গত পাঁচ দিন ধরে চলা এই বিক্ষোভ এখন আর কেবল ক্যালিফোর্নিয়ায় সীমাবদ্ধ নেই। এটি ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা, ফিলাডেলফিয়া, বোস্টন, হিউস্টনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।

বিক্ষোভ দমাতে গত রোববার লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। ফেডারেল ভবনের আশপাশে তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। গত চার দিনে প্রায় ৪০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তিনি এটিকে ‘ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার’ বলে উল্লেখ করেন এবং সৈন্য প্রত্যাহারের দাবি জানান।

নিউসম বলেন, “প্রেসিডেন্ট আমাদের সমাজের সাধারণ সদস্যদের — যেমন রান্নাঘরের কর্মী, মালী বা দিনমজুরদের — টার্গেট করছেন। এটি শক্তির নয়, দুর্বলতার প্রকাশ। এই অভিযান আমাদের নিরাপত্তা দেয় না, বরং ভয় ছড়িয়ে দেয়।”

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ সেনাঘাঁটিতে ভাষণ দেন। তিনি বলেন, “আমি একজন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিজের দেশকে তৃতীয় বিশ্বের মতো বিশৃঙ্খলার দিকে ঠেলে যেতে দেব না। এটা কখনোই ঘটতে দেব না।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক  

Next Post

ভালো গল্পের প্রতীক্ষায় কাজী নওশাবা আহমেদ

Related Posts

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
আন্তর্জাতিক

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির

আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
আন্তর্জাতিক

আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

Next Post
ভালো গল্পের প্রতীক্ষায় কাজী নওশাবা আহমেদ

ভালো গল্পের প্রতীক্ষায় কাজী নওশাবা আহমেদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 June 2025

লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার