Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

লাতিন ফুটবলারদের সাথে দেশের মাটিতে খেলার সুযোগ পেল বাংলাদেশের যুবারা

December 5, 2025
in খেলা
লাতিন ফুটবলারদের সাথে দেশের মাটিতে খেলার সুযোগ পেল বাংলাদেশের যুবারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রীড়া প্রতিবেদক :

বহুল প্রতীক্ষিত ‘এএফবি লাতিন বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ৫ ডিসেম্বর শুক্রবা থেকে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় এই টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের দল সাও বার্নার্দো ফুটবল ক্লাব এবং স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। টুর্নামেন্টের অপর দল হলো আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব।

টুর্নামেন্টকে সামনে বৃহস্পতিবার ঢাকার রিজেন্সি হোটেলে অংশগ্রহণকারী তিন দলকে নিয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগতিক রেড গ্রিন ফিউচার স্টার ক্লাবের হেড কোচ ইমরুল কায়েস দল নিয়ে আশাবাদী হলেও তারুণ্যের প্রতি আস্থা রেখে লক্ষ্য স্থির করেছেন শেখার দিকে। তিনি জানান, ‘এই দলটার অধিকাংশ ফুটবলারই অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের। চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলা দলের ১৯ জন এই স্কোয়াডে আছেন। ২৩ জনের দলে প্রবাসী ৪ জন ফুটবলারও রয়েছেন।’

বাংলাদেশের লক্ষ্য নিয়ে কোচ কায়েস বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার এই দল দুটি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। তবে লাতিন ফুটবলের সাথে পরিচয় হতে আমাদের ফুটবলারদের জন্য এটি দারুন একটা সুযোগ। আমাদের ছেলেরা অনেক কিছু শিখতে পারবে বলে আশা করছি। আমরা যতোটা ভালো করতে পারি সেই লক্ষ্য থাকবে।’

দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোশোক চাকমা, তার রোমাঞ্চের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমি খুব শিহরিত। আশা করি ব্রাজিল ও আর্জেন্টিনার সাথে আমরা ভালো খেলা উপহার দিতে পারব। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করবো দুই ম্যাচে। ম্যাচ সহজ হবে না, তবে আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো।’

অন্যদিকে, লাতিন আমেরিকার দুই দলই টুর্নামেন্ট জয়ের প্রত্যয় ব্যক্ত করেছে। আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব-এর কোচ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা খুব খুশি এখানে আসতে পেরে। এই টুর্নামেন্টে আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য প্রস্তুত। সেরা ফুটবলার নিয়ে আমাদের এই দলটি করা হয়েছে।’ একই প্রত্যয় নিয়ে দলটির একজন ফুটবলার বলেন, ‘এখানে আসতে পেরে ভালো লাগছে। আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য তৈরি আছি। আশা করছি চ্যাম্পিয়ন হতে পারবো।’

ব্রাজিলের কোচ লিওনার্দো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা করে বলেন, ‘আমরা এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা দিয়ে টুর্নামেন্ট জিততে চাই।’ তিনি আরও যোগ করেন যে, ‘বাংলাদেশে আসার আগে আমরা বাংলাদেশের ফুটবল সম্পর্কে ইউটিউবে জানার চেষ্টা করেছি। বাংলাদেশ ভালো দল। তাই শুধু আর্জেন্টিনা নয়, বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ কঠিন হবে।’

ব্রাজিল দলের গোলকিপার ড্যানিয়েল বলেন, ‘আমরা এখানে এসেছি আমাদের স্কিল দেখিয়ে চ্যাম্পিয়ন হতে। আর্জেন্টিনাও এই টুর্নামেন্ট জয়ের জন্য এসেছে। তাই আমরা জানি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরু করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশন আমাদের অনেক সাহায্য করেছে এই টুর্নামেন্টের জন্য। বাফুফে সভাপতি, সহ সভাপতি, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সম্পাদক সহ সবাইকে ধন্যবাদ দিতে চাই। জাতীয় ক্রীড়া পরিষদকেও ধন্যবাদ দিতে চাই। সবাই আমার পাশে না থাকলে এই ইভেন্ট করা হতো না।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অনলাইনের পাশাপাশি ম্যাচের দিন স্টেডিয়ামের গেট থেকেও দর্শক টিকিট সংগ্রহ করতে পারবেন। লাতিন বাংলা সুপার কাপের সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর ব্রাজিল (সাও বার্নার্দো) বনাম বাংলাদেশ (রেড গ্রিন ফিউচার স্টার), ৮ ডিসেম্বর আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চার্লোন) বনাম বাংলাদেশ (রেড গ্রিন ফিউচার স্টার) এবং ১১ ডিসেম্বর ব্রাজিল (সাও বার্নার্দো) বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চার্লোন) মুখোমুখি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

Next Post

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

Related Posts

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক
খেলা

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ
খেলা

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন
খেলা

তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

Next Post
ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআরবি’

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআরবি’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

05 December 2025

লাতিন ফুটবলারদের সাথে দেশের মাটিতে খেলার সুযোগ পেল বাংলাদেশের যুবারা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার