Sunday, November 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

লিচু খেলে হতে পারে বিষক্রিয়া-মৃত্যুও! যেসব বিষয় খেয়াল রাখবেন

May 27, 2025
in লাইফস্টাইল
লিচু খেলে হতে পারে বিষক্রিয়া-মৃত্যুও! যেসব বিষয় খেয়াল রাখবেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
চলছে মধুমাস। বাজারে মিলছে রসালো মিষ্টি স্বাদের লিচু। ছোট-বড় প্রায় সবারই পছন্দের ফলের তালিকার রয়েছে এটি। তবে এই লিচু খেতে হবে বুঝেশুনে। নয়ত মারাত্মক ক্ষতি হতে পারে। লিচুতে আছে এমন সব বিষাক্ত পদার্থ যা শরীরে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে!

২০১১ সালে ভারতের বিহারে লিচু থেকে এনসেফেলাইটিসের সংক্রমণ হয়ে অনেকের মৃত্যু হয়েছিল। চিকিৎসকদের মতে, লিচুর টক্সিন মস্তিষ্কে চলে গেলে জ্বর, খিঁচুনি, পেটের সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে বেশী ঝুঁকিতে থাকেন শিশু ও বয়স্করা। তাই সাবধান হওয়া জরুরি।

লিচুর উপকারিতা ও অপকারিতা:
সাধারণ উপকারী ফল। এতে আছে ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজের মতো খনিজ, যা হাড়ের গঠন মজবুত করে। লিচুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের জন্য ভালো।

এছাড়াও লিচুতে আছে অলিগোনল যা নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। শরীরে পর্যাপ্ত পরিমাণ নাইট্রিক অক্সাইড থাকলে হার্টে রক্ত চলাচল ভালো হয়। ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে।

লিচুতে ক্যালোরি খুব কম থাকে আর ফাইবার থাকে বেশি। তাই পরিমিত পরিমাণে লিচু খেলে হঠাৎ শর্করা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। পুষ্টিবিদদের মতে, এক কাপ লিচুতে ক্যালোরির পরিমাণ ১২৫। তাই লিচু খেলে চট করে ওজন বাড়ারও আশঙ্কা থাকে না। লিচুতে থাকে ফ্ল্যাভেনল, যা শরীরের প্রদাহ কমায়।

ভালো দিক তো গেল। এবার আসা যাক খারাপ দিকে। লিচুতে হাইপোগ্লাইসিন এ ও মিথিলিন সাইক্লোপ্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি) নামের টক্সিন থাকে। এই দুই রাসায়নিক বেশি পরিমাণে শরীরে গেলে বিষক্রিয়া হতে পারে।

ভারতের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’ থেকে প্রকাশিত গবেষণাপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিচু যদি অধিক পরিমাণে খাওয়া হয় এবং খালি পেটে খাওয়া হয়, তাহলে ওই দুই রাসায়নিকের প্রভাবে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করেই কমে যাবে। দেখা দেবে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ। যা থেকে জ্বর, ঘন ঘন বমি, খিঁচুনি, মাথা যন্ত্রণা হতে পারে। মস্তিষ্কে প্রদাহ শুরু হতে পারে। খাদ্যনালিতে সংক্রমণও হতে পারে। এমনকি রোগ বাড়াবাড়ি পর্যায়ে গেলে রোগীর মৃত্যু অবধি হতে পারে।

লিচুর টক্সিন থেকে লিভারের রোগ হওয়ার আশঙ্কাও থাকে। যারা লিভারের কোনো জটিল অসুখে আগে থেকেই ভুগছেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর লিচু খান।

লিচু কেনার সময়ে কী দেখে কিনবেন:
কাঁচা বা আধপাকা, পচন ধরে যাওয়া লিচু কিনলে বিপদ হতে পারে। ঠিকমতো না-পাকা লিচুতে হাইপোগ্লাইসিনের মাত্রা থাকে বেশি। যার প্রভাবে শরীরে বিষক্রিয়া হতে পারে। এছাড়া লিচুর বীজ ও শাঁসে এমসিপিজি রাসায়নিক থাকে, যা থেকে এনসেফেলাইটিস হওয়ার ঝুঁকি বাড়ে।

লিচু কখন খাওয়া উচিত:
লিচু কখনও খালি পেটে খাবেন না। এতে শরীরে বিষক্রিয়া হতে। সকালে কিছু খাবার খেয়ে তারপর লিচু খেতে পারেন। রাতের বেলায় লিচু খাওয়া একেবারেই ঠিক নয়। শিশুর যদি অ্যালার্জির ধাত থাকে, অপুষ্টিজনিত রোগ থাকে কিংবা কোনো ক্রনিক অসুখ থাকে, তাহলে লিচু না খাওয়ানোই ভালো।

দিনে ৭-৮টির বেশি লিচু খাওয়া উচিত নয়। ডায়াবেটিস থাকলে ভরা পেটে ৬টি লিচু খাওয়াই যথেষ্ট। এর বেশী খাবেন না। বিকেলের পর আর লিচু না খাওয়াই ভালো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

Next Post

সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির সঙ্গে অবস্থান স্থানীয়দের

Related Posts

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
লাইফস্টাইল

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি

যেসব খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়
লাইফস্টাইল

যেসব খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়

সম্পর্কের দূরত্ব কমাতে আন্তরিকভাবে ক্ষমা চাইবেন যেভাবে
লাইফস্টাইল

সম্পর্কের দূরত্ব কমাতে আন্তরিকভাবে ক্ষমা চাইবেন যেভাবে

Next Post
সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির সঙ্গে অবস্থান স্থানীয়দের

সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির সঙ্গে অবস্থান স্থানীয়দের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন : হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন : হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু ৯ নভেম্বর

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু ৯ নভেম্বর

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 May 2025

লিচু খেলে হতে পারে বিষক্রিয়া-মৃত্যুও! যেসব বিষয় খেয়াল রাখবেন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার