Monday, October 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শাহিদ কাপুরের নায়িকা হচ্ছেন যুক্তি থারেজা

October 4, 2026
in বিনোদন
শাহিদ কাপুরের নায়িকা হচ্ছেন যুক্তি থারেজা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’র দ্বিতীয় মৌসুম নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। নতুন এই মৌসুমে শাহিদ কাপুরের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে যুক্ত হয়েছেন উঠতি অভিনেত্রী যুক্তি থারেজা। সিরিজটিতে তাকে একদম ভিন্ন এক রূপে দেখা যাবে।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইয়ুক্তি থারেজা। তিনি জানিয়েছেন, এই মৌসুমে তিনিই একমাত্র প্রধান নারী চরিত্র হিসেবে অভিনয় করছেন এবং তার অধিকাংশ দৃশ্য রয়েছে অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে। নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে, যারা রাজ অ্যান্ড ডিকে নামেই সমধিক পরিচিত, তাকে সিরিজের দ্বিতীয় মৌসুমের জন্য চূড়ান্ত করেছেন।

নিজের চরিত্র সম্পর্কে যুক্তি জানান, ফারজি সিজন টু-তে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রটি একজন সাহসী ও স্পষ্টভাষী জেন-জি নারীর, যে কোনো অনিয়ম বা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পিছুপা হয় না। চরিত্রটি বেশ শক্তিশালী, বহুস্তরবিশিষ্ট এবং এতে দারুণ গভীরতা রয়েছে বলেও জানান এই অভিনেত্রী।

এরই মধ্যে সিরিজটির তার অংশের বেশির ভাগ শুটিং শেষ হয়েছে বলে জানান ইয়ুক্তি। তবে এখনো প্রায় কুড়ি শতাংশ কাজ বাকি রয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই ওয়েব সিরিজটি।

উল্লেখ্য, ‘ফারজি’র প্রথম মৌসুমে শাহিদ কাপুরের চরিত্র সানির সঙ্গে রাশি খান্নার চরিত্র মেঘার রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছিল। জাল নোটের চক্র ফাঁস করতে গিয়ে সানির সান্নিধ্যে এসেছিল মেঘা। তবে দ্বিতীয় মৌসুমে শাহিদের বিপরীতে নতুন মুখ হিসেবে যুক্ত হচ্ছেন যুক্তি। গল্পের মূল কেন্দ্রে থাকছে সানি ও তার বিশ্বস্ত বন্ধু ফিরোজ। প্রথম মৌসুমে ভুবন অরোরা অভিনীত ফিরোজ চরিত্রটি সানির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বেশ প্রশংসিত হয়েছিল।

শিল্পী সানি জাল নোট তৈরির বিপজ্জনক অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিল প্রথম থেকেই। দ্বিতীয় মৌসুমে সানি ও ফিরোজ তাদের জাল নোটের অবৈধ ব্যবসা আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাবে। তবে তাদের এই পথচলা সহজ হবে না, কারণ তাদের মুখোমুখি হতে হবে মাইকেল ও মানসুরের মতো কঠিন প্রতিপক্ষের।

সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ বিজয় সেতুপতি দ্বিতীয় মৌসুমেও ফিরছেন তার দাপুটে মাইকেল বেদনায়াগম চরিত্রে। প্রথম মৌসুমে তিনি ছিলেন জাল নোট চক্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া স্পেশাল টাস্কফোর্সের এক অদম্য কর্মকর্তা। অন্যদিকে, কে কে মেনন অভিনীত অপরাধজগতের ত্রাস মানসুর দালাল চরিত্রটিও গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছে।

প্রথম মৌসুমের শেষভাগে মাইকেল ও মানসুরের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল সানি ও ফিরোজ। এবার তাদের জাল নোটের ব্যবসা ঠিক কত দূর এগোতে পারে এবং সেই অভিযানে তাদের সামনে নতুন কী ধরনের বিপদ অপেক্ষা করছে, তা নিয়েই এগোবে দ্বিতীয় মৌসুমের প্লট।

ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ পর্দায় আসতে পারে ‘ফারজি ২’। এদিকে শাহিদ কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘কটেইল ২’ সিনেমায়, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জনপ্রিয় বাঙালি স্ন্যাক্স চিংড়ি পিঁয়াজু

Next Post

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল

Related Posts

ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
বিনোদন

ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
বিনোদন

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা

শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বিনোদন

শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন

Next Post
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন

নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪

দেশে সোনার দামে বড় লাফ, ভরি কত

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

‘সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ’

‘সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 October 2026

শাহিদ কাপুরের নায়িকা হচ্ছেন যুক্তি থারেজা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার