Wednesday, July 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শিক্ষার্থীদের মিড ডে মিলে ‘পঁচা’ রুটি

April 7, 2026
in শিক্ষা
শিক্ষার্থীদের মিড ডে মিলে ‘পঁচা’ রুটি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে শিশুদের নিরাপদ খাবার নিশ্চিত করার কথা থাকলেও ফেনীর সোনাগাজীতে দেখা গেল ভিন্ন চিত্র।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ছত্রাকযুক্ত বনরুটি।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী। বিতরণের পর অন্তত ১৭টি রুটিতে ছত্রাক দেখা যায়। কয়েকটি রুটি থেকে দুর্গন্ধও বের হচ্ছিল। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে খাবার বিতরণ বন্ধ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যায়।

রহিমা আক্তার নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, শিশুদের খাবারের মতো স্পর্শকাতর বিষয়ে এমন নিম্নমানের ও ছত্রাকযুক্ত রুটি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি দায়িত্বহীনতার চূড়ান্ত উদাহরণ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বিদ্যালয় প্রধান শিক্ষক আবু তৈয়ব বলেন, ১৫১ জন শিক্ষার্থীর জন্য সরবরাহ করা রুটির মধ্যে ১৭টি ছত্রাকযুক্ত পাওয়া গেছে। কোমলমতি শিশুদের কথা বিবেচনায় নিয়ে সঙ্গে সঙ্গে টিফিন বিতরণ বন্ধ করা হয়। ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। শিশুদের খাবারে এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীতে এমন কিছু আর হবে না বলে তারা আশ্বাস দিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

Next Post

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

Related Posts

ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শিক্ষা

ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
শিক্ষা

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
শিক্ষা

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

Next Post
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভেজালবিরোধী অভিযান গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 April 2026

শিক্ষার্থীদের মিড ডে মিলে ‘পঁচা’ রুটি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার