Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

June 17, 2026
in সারাদেশ
শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয় এবং পুলিশের গাড়িবহরে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিহত নন্দিনী রানী (৭) উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের কৃষক নলনী বর্মণের মেয়ে। সে স্থানীয় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বিকেলে নন্দিনী নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার (১৬ জুন) সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দী ও মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ একই গ্রামের বাসিন্দা ও শিশুটির পারিবারিক সম্পর্কের চাচা বিধান (১৯) কে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করে।

আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা অভিযুক্তের বাড়িতে আগুন দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রশাসনের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকটি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশের গাড়িবহরে হামলার ঘটনায় পৃথক মামলা করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

Next Post

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Related Posts

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২
আইন ও অপরাধ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

Next Post
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 June 2026

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার