Monday, July 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শিশু সাজিদের বেঁচে থাকার আশা ক্ষীণ, যা জানালেন ফায়ার সার্ভিস

December 11, 2025
in সারাদেশ
শিশু সাজিদের বেঁচে থাকার আশা ক্ষীণ, যা জানালেন ফায়ার সার্ভিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
টানা ২৮ ঘণ্টার উদ্ধার অভিযানেও খোঁজ মেলেনি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের। ফায়ার সার্ভিসের সদস্যরা গর্ত খুঁড়ে ৪২ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে অনুসন্ধান করেও শিশুটির খোঁজ পাননি। তার বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

৩৫ ফুটের পর মাটি জমে যাওয়ায় তার নিচে অক্সিজেন পাঠানো সম্ভব হয়নি। তাই বন্ধ করে দেওয়া হয়েছে অক্সিজেন। উদ্ধার অভিযান ও শিশুটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে এসব তথ্য জানান তিনি।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, গর্তে ক্যামেরা নামানো হয়েছিল। ৩০ ফুটের পর মাটি ও খড় জমে গেছে। ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধারে চেষ্টা করেন। সে সময় এসব ঢুকে যায়। ধারণা করেছিলাম, ৩০ ফুটের পর শিশুটিকে পাওয়া যাবে। কিন্তু ৪২ ফুট পর্যন্ত মাটি খনন করেও তাকে পাওয়া যায়নি।

তিনি বলেন, মাটি ও খড় আটকে থাকায় এ অবস্থায় অক্সিজেন পাঠিয়ে লাভ নেই। তাই অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়েছে।
শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, আপনারা যা ধারণা করছেন, আমরাও সেটা ধারণা করছি। এখন আল্লাহ চাইলে সবকিছু হতে পারে।

পরিচালক জানান, গর্তটি ৯০ ফুট গভীর করে খনন করা হয়েছিল। সেই পর্যন্তই যেতে চান তারা। এ জন্য গর্তের পাশে তিনটি স্কেভেটর দিয়ে খনন করা হচ্ছে। ১০ ফুট পর পর সুড়ঙ্গ কেটে গর্তটি দেখবেন তারা। এছাড়া, ম্যানুয়াল পদ্ধতিতেও চেষ্টা করবেন। শিশুটি উদ্ধার না হওয়া অভিযান চলমান থাকবে।

গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে বুধবার দুপুরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তথ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

Next Post

বায়রা নির্বাচন ১৭ জানুয়ারি

Related Posts

শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে পাহাড়ধসে মৃত বেড়ে ৯
সারাদেশ

কক্সবাজারে পাহাড়ধসে মৃত বেড়ে ৯

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার
আইন ও অপরাধ

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

Next Post
বায়রা নির্বাচন ১৭ জানুয়ারি

বায়রা নির্বাচন ১৭ জানুয়ারি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 December 2025

শিশু সাজিদের বেঁচে থাকার আশা ক্ষীণ, যা জানালেন ফায়ার সার্ভিস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার