Friday, June 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শুক্রবার শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা

January 30, 2025
in জাতীয়
শুক্রবার শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমা আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর শুরু হবে। এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন।

প্রথম পর্বে অংশগ্রহণ করবে- গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ৪১টি জেলা অংশগ্রহণ করছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তাবলিগের মেহনত একটি দ্বীনের অন্যতম মেহনত এবং দ্বীনের ধারক-বাহক হচ্ছেন ওলামায়ে কেরাম।

ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। এই সংখ্যাটা এত ব্যাপক যে, টঙ্গী মাঠের ১৬০ একর জায়গায় তাদের অবস্থান করাটা খুবেই কষ্টদায়ক হয়ে যায়।

প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ইজতেমা উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সমাগম হয়ে থাকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। এ বছর সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি আরও জানান, ঢাকা বিভাগীয় কমিশনার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সেহেতু ইজতেমা ময়দানের সর্বশেষ প্রস্তুতি দেখতে আসছেন তিনি। ইতিমধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজতেমা আগত মুসল্লিদের পানি, টয়লেট সুবিধা, পয়ঃনিষ্কাশন ও ইলেকট্রিসিটি সরবরাহের জন্য কাজ চলমান রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ইজতেমার জন্য ময়দান প্রস্তুত করা হবে।

তিনি বলেন, ইজতেমা ময়দানে সার্বিক পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, ইজতেমার ময়দানের আশেপাশের রাস্তার উভয় পাশের অবৈধ দোকানপাট অপসারণের জন্য আগামী রবিবার থেকে গাজীপুর সিটি করপোরেশনের এবং গাজীপুর জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নতুন তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি

Next Post

শিশুসহ ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ

Related Posts

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
জাতীয়

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
জাতীয়

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

Next Post
শিশুসহ ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ

শিশুসহ ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

ফ্রিল্যান্সার-কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

ফ্রিল্যান্সার-কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

বাজেটে দাম কমবে যেসব পণ্যের

বাজেটে দাম কমবে যেসব পণ্যের

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 January 2025

শুক্রবার শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার