Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শুভ জন্মদিন ফুটবল জাদুকর মেসি

June 24, 2026
in খেলা
শুভ জন্মদিন ফুটবল জাদুকর মেসি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
২৪ জুনকে বিশ্ব ফুটবলের এক স্মরণীয় দিন বলা যায়। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এমন এক শিশু, যার কারণে পরবর্তীতে ফুটবলের সংজ্ঞা পাল্টে গেছে। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। আজ তিনি পা দিলেন জীবনের ৩৯তম বসন্তে।

৩৯ বছর বয়সে এসেও মেসি বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে রাজত্ব করছেন এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। রোজারিওতে জন্ম নিয়ে এখন তিনি বিশ্বজয়ের মহাকাব্য লিখে চলেছেন।

মেসির ফুটবল ক্যারিয়ার রূপকথার গল্পকে হার মানাতে যথেষ্ট। শৈশবে গ্রোথ হরমোনের সমস্যা জয় করে বার্সেলোনার ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেন। তারপর একের পর এক প্রতিভার ঝলক দেখিয়ে কিংবদন্তির কাতারে তিনি। বার্সেলোনার যুব একাডেমিতে শুরু, আজ ইন্টার মায়ামির হয়ে মাঠ কাঁপাচ্ছেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর নিখাদ জাদুর সংমিশ্রণে আজ তিনি সেরার আসনে। বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব ক্লাব ট্রফি ও রেকর্ডসংখ্যক ব্যালন ডি’অর জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড, তাকে বলা হয় রেকর্ডের বরপুত্র। মাঠের পারফরম্যান্স দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

তবে মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে মধুর অধ্যায় তৈরি করেছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে। জীবনের একমাত্র অধরা সাফল্য পেয়ে যান লুসাইল স্টেডিয়ামে। সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরে তিনি শুধু আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপই ঘোচাননি, বরং ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা নিয়ে বিতর্কের অবসান ঘটান। জন্মদিনের দুই দিন আগে গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড। ২৮ ম্যাচে রেকর্ড ১৮ গোলে এখন তিনিই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। সাধারণত ফুটবলারদের ক্যারিয়ার ৩০-এর কোঠায় পৌঁছালেই যখন ফুরিয়ে যাওয়ার উপক্রম, তখন লিওনেল মেসি আরও ক্ষুরধার হয়ে উঠছেন। ৩৯ বছরে এসেও মাঠে তার পাসিং অ্যাকুরেসি, ফ্রি-কিক, পুরো মাঠজুড়ে খেলা এবং ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা তরুণদের মতোই ঈর্ষণীয়। ইউরোপে রাজত্ব করে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর শুধু ক্লাব নয়, পুরো দেশের ফুটবলকে নতুন স্তরে নিয়ে গেছেন। তাকে ঘিরে প্রত্যেক গ্যালারিতে ভক্ত-সমর্থকদের উন্মাদনা সে কথাই বলে।

মেসি যে কতটা প্রভাব বিস্তার করতে পারেন, তার প্রমাণ চলতি ও আগের বিশ্বকাপে দেখা গেছে। তাকে ঘিরেই যেন আবর্তিত পুরো আর্জেন্টিনা দল। তার দৃঢ় মানসিকতাও অনেকের কাছে দৃষ্টান্ত। বারবার আন্তর্জাতিক ফাইনালে হেরে গিয়েও হাল ছাড়েননি এবং শেষ পর্যন্ত সাফল্যের চূড়ায় পৌঁছেছেন।

৩৯তম জন্মদিনের এই শুভ ক্ষণে বিশ্বজুড়ে ভক্তদের একটাই প্রার্থনা, মেসি যেন আরও কিছুদিন তার পায়ের জাদু দেখিয়ে যান। এই যেমন বিশ্বকাপে একাই আর্জেন্টিনার পাঁচ গোলের সবকটি করলেন। পেলে, ম্যারাডোনার নাম যেভাবে স্মরণ করা হয়, নিঃসন্দেহে সেভাবেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মেসি বা ‘লা পুলগা ‘। তার জন্মদিনে কৃতজ্ঞতার স্বরেই হয়তো অনেকে বলবেন—শুভ জন্মদিন লিওনেল মেসি, ফুটবল প্রেমীদের আবেগকে প্রতিনিয়ত রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ! চল্লিশেও চলতে থাকুক ফুটবলে আপনার জাদুর ছোঁয়া।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫

Next Post

ইংল্যান্ডকে রখে দিয়ে ঘানার স্বস্তির ড্র

Related Posts

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর
খেলা

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর

ইংল্যান্ডকে রখে দিয়ে ঘানার স্বস্তির ড্র
খেলা

ইংল্যান্ডকে রখে দিয়ে ঘানার স্বস্তির ড্র

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা
খেলা

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

Next Post
ইংল্যান্ডকে রখে দিয়ে ঘানার স্বস্তির ড্র

ইংল্যান্ডকে রখে দিয়ে ঘানার স্বস্তির ড্র

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

আবার কমলো সোনার দাম

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

ইরাট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস মার্কিন সিনেটে

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর

প্রথম ফুটবলার হিসেবে যে বিশ্বরেকর্ড রোনালদোর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 June 2026

শুভ জন্মদিন ফুটবল জাদুকর মেসি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার