Tuesday, July 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

October 12, 2024
in জাতীয়
শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে ভারত সরকার। এর ফলে দেশটি থেকে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে তিনি সেখানে যেতে পারবেন। বিষয়টি নিয়ে যখন দেশি-বিদেশি গণমাধ্যমে খবর, ঠিক তখনই নিজেদের অবস্থান পরিস্কার করলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। তবে কোনো মামলায় যদি তাকে (হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীর সেবা সংঘ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হবে না।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের (ভারতের) দরকার।

এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক, ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, নরসিংদী সেবা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরুজ সাহাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা একাধিক দেশের রাজনীতিবিদরা এর আগে ট্রাভেল ডকুমেন্ট সেবা পেয়েছেন। এটি ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে সেখানে ভ্রমণ করার সুবিধা পাওয়া যায়। সাধারণত কোনো দেশে আশ্রয়প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। তবে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি-না, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও মন্তব্য করেনি নয়াদিল্লি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

Next Post

রাজধানীতে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

Related Posts

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি : সিইসি
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি : সিইসি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জাতীয়

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আজ মাঠে নামছে ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জাতীয়

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

Next Post
রাজধানীতে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

রাজধানীতে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি : সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি : সিইসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা

ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ

ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 October 2024

শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার