Saturday, October 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শেখ হাসিনা ফিরলে আ. লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

October 31, 2026
in রাজনীতি, সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে আ. লীগের পুরোপুরি কবর হবে: সারজিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পঞ্চগড় প্রতিনিধি

শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন— এমন গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে শেখ হাসিনা দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও শেষ হয়ে যাবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যেসব কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও কিছুটা সময় লাগতে পারে।

মানুষের মধ্যে এখনও তীব্র ক্ষোভ রয়েছে উল্লেখ করে সারজিস বলেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ পরিবারের সদস্যকে হারিয়েছেন। তাদের সঙ্গে সরাসরি কথা বললেই ক্ষোভের মাত্রা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি তৈরি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলেও একই পরিস্থিতি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন। সেই জোট এখনো চলমান রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজ নিজ অবস্থান থেকে এককভাবে নির্বাচন করবে—এটি দলীয় সিদ্ধান্ত।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য তাদের প্রার্থী করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, গত আট মাসে বিএনপি প্রতিনিয়ত অজনপ্রিয় হয়েছে। দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং সুশাসন দিন দিন কমেছে। এসব কারণে জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে বলে তারা বিশ্বাস করেন।

এসব বিষয়ে তাদের অবস্থানের কারণে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন সারজিস আলম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

Next Post

লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Related Posts

লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয়

লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেই রাতে তরুণীসহ বারে যান তাহসিফ, মিলল নতুন সিসিটিভি ফুটেজ
আইন ও অপরাধ

সেই রাতে তরুণীসহ বারে যান তাহসিফ, মিলল নতুন সিসিটিভি ফুটেজ

আশুলিয়ায় ১১ কারখানায় ছুটি ঘোষণা
অর্থ-বাণিজ্য

আশুলিয়ায় ১১ কারখানায় ছুটি ঘোষণা

Next Post
লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনা ফিরলে আ. লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

শেখ হাসিনা ফিরলে আ. লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

সেই রাতে তরুণীসহ বারে যান তাহসিফ, মিলল নতুন সিসিটিভি ফুটেজ

সেই রাতে তরুণীসহ বারে যান তাহসিফ, মিলল নতুন সিসিটিভি ফুটেজ

আশুলিয়ায় ১১ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় ১১ কারখানায় ছুটি ঘোষণা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 October 2026

শেখ হাসিনা ফিরলে আ. লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার