Friday, June 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শেরে বাংলা নগর বিদ্যালয়ে ভোটের মহড়া

November 29, 2025
in জাতীয়
শেরে বাংলা নগর বিদ্যালয়ে ভোটের মহড়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন।

শনিবার সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত।

নারী-পুরুষ মিলে ৫০০ জন ভোটার এদিন ভোট দিচ্ছেন।

সকাল ৮টায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আমরা আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিতে চাই।

“এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে ভোট কক্ষ সংখ্যা বাড়ানো লাগবে কি না, কোথাও সমন্বয়ের প্রয়োজন কি না, ভোটকক্ষ ও জনবল বাড়বে কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ মক ভোটিংয়ে প্রবীণ ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া, প্রতিবন্ধী ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা অংশ নিচ্ছেন। পোস্টাল ব্যালটেও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।

‘মক ভোটিংয়ে’ রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঢাকার আঞ্চলিক কর্মকর্তাকে। সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন দুজন। ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন ছয়জন, পাঁচটি কক্ষে পোলিং কর্মকর্তা থাকবেন ১০ জন। পোলিং এজেন্ট হিসেবে রয়েছেন ২০ জন কর্মকর্তা।

মক ভোটিংয়ের সময় কেন্দ্রে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে । ট্রাফিক ব্যবস্থাপনায় রয়েছে পুলিশ। এছাড়া সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ নিয়ন্ত্রণে কিউআর (কুইক রেসপন্স) পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। নারী ও ও পুরুষ ভোটের জন্য রয়েছে আলাদা ভোট কক্ষ।

ভোট দিয়েছেন এমন একজন নারী বলেন, “সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালটে কালো মার্কা। আর গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার- যেটাতে হ্যাঁ এবং না ভোট রয়েছে টিক চিহ্ন ও ক্রস চিহ্ন দিয়ে। সিল দিয়ে ভোট দিতে এক মিনিট সময় লেগেছে।”

এম এম নাসির উদ্দিন কমিশন গেল বছরের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর কোনো নির্বাচন করেনি। এই মক ভোটিংয়ের মাধ্যমে সময় ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “আধাবেলা ভোট হলেও ভোট দিতে কত সময় লাগে এবং ব্যবস্থাপনায় কী কী ধরনের বিষয় অন্তর্ভুক্ত করতে হয় তা পর্যালোচনা করা হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আরেকটি ফাটলরেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

Next Post

হোয়াটসঅ্যাপ দিয়েই পাঠানো যাবে টাকা

Related Posts

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ 
জাতীয়

পবিত্র আশুরা আজ 

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ
জাতীয়

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

Next Post
হোয়াটসঅ্যাপ দিয়েই পাঠানো যাবে টাকা

হোয়াটসঅ্যাপ দিয়েই পাঠানো যাবে টাকা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 November 2025

শেরে বাংলা নগর বিদ্যালয়ে ভোটের মহড়া

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার