Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা 

October 13, 2025
in অন্যান্য
শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ সময় ধরে চলা বর্ষা মৌসুমের অবসান ঘটতে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এরমধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ‘দীর্ঘ বর্ষা’ অধ্যায়।

এরই মধ্যে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে পঞ্চগড়ে, শরতের সঙ্গে শীতের আগমনী আমেজ দেখা দিয়েছে। সকাল-বিকেলে হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রান্তিক জনপদগুলোর পথঘাট।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে। এই সময়ের মধ্যে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানায় অধিদপ্তর।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীত মৌসুমে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরের জেলা থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়বে শীতের আমেজ, যা জানুয়ারির দিকে গিয়ে তীব্রতা পেতে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মিরপুর বিআরটিএতে চার দালালকে আটক

Next Post

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

Related Posts

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস 
অন্যান্য

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 
অন্যান্য

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি
অন্যান্য

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

Next Post
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 October 2025

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা 

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার