Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শোরুম উদ্বোধনে প্রতি মিনিটের জন্য পৌনে দুই লাখ টাকা নিয়েছেন শাকিব!

November 9, 2025
in বিনোদন
শোরুম উদ্বোধনে প্রতি মিনিটের জন্য পৌনে দুই লাখ টাকা নিয়েছেন শাকিব!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
ঢালিউড মেগাস্টার শাকিব খানের অভিনয় কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতিতে ছাড়িয়ে গেছে অন্য সব তারকাদের। সিনেমা, বিজ্ঞাপন কিংবা শোরুম উদ্বোধনে হাকেন বড় অংকের বাজেট।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাকিব। সেখানে তাঁর আসন্ন অ্যাকশন-ধর্মী সিনেমা ‘সোলজার’-এর লুকে দেখা যায়। ঘন গোঁফের সঙ্গে সাদা কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে ভক্তদের মন কেড়েছেন।

সামাজিকমাধ্যমে তার গোঁফ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এরইমধ্যে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া সরকার এক পোস্টে গণমাধ্যমের বরাদ দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের সুপারষ্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমন কি সুপারষ্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে। ইন্টারেষ্টিং কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?’

কিবরিয়ার তথ্য মতে শাকিব ২০ মিনিটে ৩৫ লাখ টাকা নিয়েছেন। যা হিসাব করলে দাড়ায় প্রতি মিনিটে পৌনে দুই লাখ বা ১ লাখ ৭৫ হাজার টাকা।

গতকাল শোরুম উদ্বোধনের খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে মেগাস্টারকে এক নজর দেখতে শোরুমের সামনে তৈরি হয় মানুষের এক বিশাল সমুদ্র!

ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন শাকিব খান। গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে দর্শকদের উপহার দিচ্ছেন একের পর এক সফল সিনেমা। যা ভালোবাসার সঙ্গে লুফে নিচ্ছে তার অনুরাগীরা। সম্প্রতি নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে।

শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

Next Post

পেটের মেদ দ্রুত কমাতে ভরসা রাখুন পরিচিত এই বীজে

Related Posts

কাকে খাইয়ে দিচ্ছেন কেয়া পায়েল?
বিনোদন

কাকে খাইয়ে দিচ্ছেন কেয়া পায়েল?

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’
বিনোদন

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি
বিনোদন

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

Next Post
পেটের মেদ দ্রুত কমাতে ভরসা রাখুন পরিচিত এই বীজে

পেটের মেদ দ্রুত কমাতে ভরসা রাখুন পরিচিত এই বীজে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ

জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি  

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি  

কাকে খাইয়ে দিচ্ছেন কেয়া পায়েল?

কাকে খাইয়ে দিচ্ছেন কেয়া পায়েল?

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 November 2025

শোরুম উদ্বোধনে প্রতি মিনিটের জন্য পৌনে দুই লাখ টাকা নিয়েছেন শাকিব!

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার