Saturday, June 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

September 10, 2024
in খেলা
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও হানা দেয় বেরসিক বৃষ্টি। যার ফলে ওয়ানডে ম্যাচের দৈর্ঘ্য কমে রূপ নেয় টি-টোয়েন্টিতে। আর এই সুযোগ কাজে লাগিয়ে লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলম্বোর থ্রুস্টানে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১৪ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ১২ বল এবং ৭ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগ্রেসরা। এতে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

এদিন টস জিতে ব্যাটিংয়ের নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে লঙ্কানদের। রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আমাধী উইজেসিংহে। এরপর দলীয় ৩০ রানের আগেই আরও দুই উইকেট হারিয়ে বিপদ বাড়ে স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে পিউমি ওয়াথশালা ও সত্য সন্দীপনির ৬১ বলে ৪৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিদূর এগোনো যায়নি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৩ রানে থামে লঙ্কানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন সত্য সন্দীপনি।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

কাগজে-কলমে ‘এ’ দলের ম্যাচ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারা। তাই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি সফরকারীদের।

দলীয় ৩ রানের মাথায় ওপেনার শামীমা সুলতানা রানআউটের ফাঁদে পড়লেও দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৭৪ রানের জুটি গড়েন মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলেন দিলারা আর মুর্শিদার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩০ রান।

এই দুই ব্যাটারের শক্ত ভিতে জয়ের পথেই থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত রিতু মনির ১১ রান এবং নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ২৪ রানে ভর করে ১২ বল এবং ৭ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগ্রেসরা।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পাওনা ৮০ কোটি ডলার চেয়ে ড. ইউনূসকে চিঠি দিলেন আদানি

Next Post

শেখ হাসিনা ও রেহানাদের নামে পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিলে রিট

Related Posts

হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
খেলা

হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
খেলা

ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না
খেলা

বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না

Next Post
শেখ হাসিনা ও রেহানাদের নামে পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিলে রিট

শেখ হাসিনা ও রেহানাদের নামে পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিলে রিট

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

রাজধানীর যে সড়কে চার দিন যান চলাচল বন্ধ থাকবে

রাজধানীর যে সড়কে চার দিন যান চলাচল বন্ধ থাকবে

নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম 

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম 

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 September 2024

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার