Tuesday, August 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

August 4, 2026
in জাতীয়
সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ প্রথম বৈঠকে বসতে যাচ্ছে আজ (মঙ্গলবার)। জাতীয় সংসদের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল থেকে এই কমিটিতে পাঁচজনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল। তবে বিরোধী দল কারও নাম দেয়নি। বিরোধী দলের বক্তব্য—তারা সংশোধন নয়, সংবিধান সংস্কার চান। গত ১৪ জুলাই কমিটি গঠনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই কমিটির কার্যপরিধি হলো—‘সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়ন পূর্বক সংসদে রিপোর্ট পেশ’। তবে এ কমিটি কী কী কাজ করবে, কীভাবে করবে তার প্রক্রিয়া এখনো ঠিক করা হয়নি বলে জানা গেছে। কত দিনের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন দিতে হবে, সেটাও নির্ধারণ করে দেওয়া হয়নি। প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল নির্ধারণ করার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের নভেম্বরে জুলাই সনদ বাস্তবায়নে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করা হয়। এর ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর জামায়াতসহ বিরোধী দলের নির্বাচিতরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নেন। সংবিধানে এমন কোনো বিধান না থাকায় বিএনপি ও স্বতন্ত্র হিসেবে বিজয়ীরা শুধু সংসদ সদস্য হিসেবে একটি শপথ নেন। এদিকে বিরোধীদলীয় পুরুষ সংসদ সদস্যরা দুটি শপথ নিলেও সংরক্ষিত নারী আসনে বিজয়ীরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের অক্টোবরের শুরুতে সংবিধান সংস্কার কমিশনসহ ছয়টি কমিশন করে। সংবিধান সংস্কার কমিশন অংশীজনের সঙ্গে আলোচনা, জনমত জরিপসহ বিভিন্নভাবে নেওয়া মতামতের ভিত্তিতে ২০২৫ সালের ৩১ জানুয়ারি তাদের বিস্তারিত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। পরে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় দীর্ঘ আলোচনা করে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ। যেখানে সংবিধান সম্পর্কিত ৪৮টি প্রস্তাব রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ওয়াশিংটনে দাবানলে ৭০০ বাড়ি পুড়ে ছাই

Next Post

ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান

Related Posts

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
জাতীয়

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Next Post
ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান

ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’

ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা

ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা

ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান

ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

ওয়াশিংটনে দাবানলে ৭০০ বাড়ি পুড়ে ছাই

ওয়াশিংটনে দাবানলে ৭০০ বাড়ি পুড়ে ছাই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 August 2026

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার