Sunday, April 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সংসারে রোজ অশান্তি? ৫-৫-৫ ফর্মুলা মানুন

April 19, 2026
in লাইফস্টাইল
সংসারে রোজ অশান্তি? ৫-৫-৫ ফর্মুলা মানুন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
দিনভর কাজের চাপ আর মধ্যরাত পর্যন্ত স্মার্টফোনের স্ক্রিন স্ক্রলিং। পাশের মানুষটির দিকে তাকানোরও যেন সময় নেই। বেশিরভাগ দাম্পত্য এখন এই সমীকরণে এসে পৌঁছেছে। ফলাফল, মনের ভার বাড়ছে, ভাঙছে সংসার। রোজই লেগে থাকছে অশান্তি।

সম্পর্কে কথার চেয়ে অভিমান বেশি জায়গা দখল করে ফেললে তা অবশ্যই ভালো কিছু বয়ে আনে না। কিন্তু জানেন কি, ছোট ছোট কিছু অভ্যাসই সংসার থেকে হারিয়ে যাওয়া আলো ফেরাতে পারে? সম্পর্কের জমাট বাধা বরফ গলাতে কাজে লাগাতে পারেন ৫-৫-৫ ফর্মুলা। কীভাবে এটি কাজ করে? চলুন জেনে নিই-

৫-৫-৫ ফর্মুলা কী?
নাম দেখে অঙ্কের কোনো হিসেব মনে হলেও ব্যাপারটা তেমন নয়। এটি ভালোবাসার সহজ ব্যাকরণ। এখানে ৫ দিয়ে তিনটি স্তম্ভ বোঝানো হয়েছে। এগুলো হলো- কথা বলা, প্রশংসা করা, আদর করা। মনোবিদদের মতে, বড় কোনো উপহার নয় বরং এই ছোট অভ্যাসগুলোই সম্পর্ককে মজবুত ও দীর্ঘজীবী করে।

প্রতিদিন ৫ মিনিট মনের কথা বলুন:
সারাদিন কী কাজ করলেন, অফিসে কী হলো, বাজারে কী মিলল— এসব আলোচনা নয়। ৫ মিনিট রাখুন কেবল নিজেদের জন্য। এসময় ফোন দূরে রাখুন। একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। একে অন্যের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। মাত্র ৫ মিনিটের এই কথোপকথনই মানসিক দূরত্ব কমিয়ে সম্পর্কে স্বচ্ছতা নিয়ে আসবে।

রোজ ৫ বার প্রশংসা বা কৃতজ্ঞতা:
সঙ্গী আপনার জন্য যা করছেন তা অবহেলা করবেন না। দিনে অন্তত ৫ বার তার কাজের প্রশংসা করুন। তাকে ধন্যবাদ দিন। হতে পারে সেটি তার হাতের রান্না, সাজগোজ, বাজার করা, বিছানা ঝাড়া কিংবা ছোটোখাটো কোনো কাজ। মানুষ যখন অনুভব করে প্রিয় মানুষটির কাছে তার গুরুত্ব আছে তখন সম্পর্কের প্রতি টান আরও বেড়ে যায়।

দৈনিক ৫টি ভালোবাসার ইশারা বা আদর:
সম্পর্কে স্পর্শ বা ‘ফিজিক্যাল টাচ’ খুব জরুরি। দিনে অন্তত ৫ বার ছোট ছোট ভালোবাসার ইশারা প্রকাশ করুন। বাড়ি থেকে বের হওয়ার সময় আলিঙ্গন করা, রাস্তায় হাঁটার সময় হাত ধরা কিংবা সোফায় পাশাপাশি বসার সময় গায়ে একটু হেলান দেওয়ার মতো কাজগুলোই যথেষ্ট। এসব স্পর্শে শরীরে ‘হ্যাপি হরমোন’ নিঃসরণ ঘটায়। যা মানসিক চাপ কমায়, ভালোবাসা বাড়ায়।
৫-৫-৫ ফর্মুলা মানলে কী হবে?
গবেষণা বলছে, সম্পর্কে যখন একঘেয়েমি আসে, তখন ছোট ছোট জেস্টারগুলোই সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করে। এই ৫-৫-৫ নিয়ম মেনে চললে একে অপরের প্রতি বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং দাম্পত্য জীবনে পজিটিভিটি বজায় থাকে। তাই সম্পর্ককে মজবুত করতে আজ থেকে এই অভ্যাস অনুশীলন করুন।

Previous Post

চাকরি পুনর্বহাল চেয়ে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

Next Post

সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

Related Posts

গরমে স্বস্তি দেবে রকমারি ফ্রুট চাট
লাইফস্টাইল

গরমে স্বস্তি দেবে রকমারি ফ্রুট চাট

গরমে পানিশূন্যতা রোধে পানীয়
লাইফস্টাইল

গরমে পানিশূন্যতা রোধে পানীয়

বর্ষবরণে রাজধানীতে মেলা বসছে কোথায়?
লাইফস্টাইল

বর্ষবরণে রাজধানীতে মেলা বসছে কোথায়?

Next Post
সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

প্রথমবার জুটি বাঁধলেন সালমান-নয়নতারা

প্রথমবার জুটি বাঁধলেন সালমান-নয়নতারা

সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

সংসারে রোজ অশান্তি? ৫-৫-৫ ফর্মুলা মানুন

সংসারে রোজ অশান্তি? ৫-৫-৫ ফর্মুলা মানুন

চাকরি পুনর্বহাল চেয়ে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

চাকরি পুনর্বহাল চেয়ে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার