Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার

March 29, 2025
in জাতীয়
সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মতো সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সচিবালয়ের বাইরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

দুদকের মতো বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধা দিতে ১২ মার্চ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ওই আবেদনের সূত্র ধরে ২৫ মার্চ অর্থ সচিবকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মতো রেশন সুবিধা দেওয়াসংক্রান্ত প্রস্তাবটি অনুকূল বিবেচনার জন্য সুপারিশসহ নির্দেশক্রমে পাঠানো হলো। এতে খাদ্য উপদেষ্টার অনুমোদন রয়েছে।

এদিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শনিবার গণমাধ্যমে পাঠানো সংগঠন দুটির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা থেকে সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার বিষয়ে যে সুপারিশ নির্দেশনাসহ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তাতে সচিবালয়ের বাইরের কর্মকর্তা–কর্মচারীরা চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির প্রাক্কালে এ ধরনের চিঠি ইস্যু করাও দুরভিসন্ধিমূলক। সবার অগোচরে এ কাজ বাস্তবায়ন করার সুপ্ত বাসনা থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে বলে আমরা মনে করি।’

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পে-স্কেল ইতিমধ্যে ১০ বছর অতিক্রম করেছে। কর্মচারীদের বর্তমানে জীবনধারণ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, এই বাস্তবতায় কর্মচারীরা যেখানে পে-স্কেল ও মহার্ঘ ভাতার জন্য মাঠে আন্দোলনরত, তখন একটি বিশেষ গোষ্ঠীকে এ ধরনের সুবিধা দেওয়া বিদ্যমান বৈষম্যকে আরও বাড়াবে। সেই সঙ্গে আমাদের পে–স্কেল ও মহার্ঘ ভাতার দাবিকে বাধাগ্রস্ত করবে। শুধু সচিবালয়ের কর্মচারীদের জন্য মূল্যস্ফীতি বাড়েনি, প্রজাতন্ত্রের সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের বর্তমান বাজারব্যবস্থায় মাসের বেতন দিয়ে ১৫ দিনের বেশি চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গণপরিষদ নির্বাচন কেন দিতে হবে প্রশ্ন রিজভীর

Next Post

পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় ২ কোটি টাকা টোল আদায়

Related Posts

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান
জাতীয়

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

Next Post
পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় ২ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় ২ কোটি টাকা টোল আদায়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 March 2025

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার