Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

December 28, 2025
in জাতীয়
সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সদরঘাট থেকে ঘনকুয়াশার কারণে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা হতে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সন্ধ্যায় নৌ-চলাচলের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দেশের অন্যান্য অঞ্চলেও লঞ্চ বন্ধের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনকুয়াশার কারণে রোববার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণা দেওয়ায় সদরঘাটে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মুহম্মদ মোবারক হোসেন বলেন, সন্ধ্যার পর ঘনকুয়াশা পড়েছে। বুড়িগঙ্গা নদীতেই খানিক দূরে কিছু দেখা যাচ্ছে না। বড় নদীগুলোর মধ্যে তো কুয়াশা আরও বেশি। এ অবস্থায় লঞ্চ চালানো খুবই ঝুঁকিপূর্ণ। বিকেল সাড়ে ৫টার পরই আমরা লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। আগামীকাল কুয়াশা না কাটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

সদরঘাটে দায়িত্ব পালনকারী বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো সাধারণত সন্ধ্যার পরে ছেড়ে যায়। রোববার সন্ধ্যার পর যে এত কুয়াশা পড়বে সেই তথ্য তাদের কাছে ছিল না। আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে আগে থেকে সেই তথ্য তারা পাননি। ঘনকুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাতে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন।

তাই ঘনকুয়াশা থাকা অবস্থায় লঞ্চ চলাচলের অনুমতি দিয়ে ঝুঁকি নিতে রাজি নন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পদত্যাগ ও নির্বাচন না করার ঘোষণা এনসিপির আরেক নেতার

Next Post

ভারতে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় বাংলাদেশর উদ্বেগ 

Related Posts

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’
জাতীয়

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
জাতীয়

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ
জাতীয়

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
ভারতে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় বাংলাদেশর উদ্বেগ 

ভারতে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় বাংলাদেশর উদ্বেগ 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 December 2025

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার