Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সব পরিষ্কার করে দিতে চাই: প্রেস সচিব

February 2, 2025
in জাতীয়
সব পরিষ্কার করে দিতে চাই: প্রেস সচিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

বইমেলার প্রথম দিন বাংলা একাডেমিতে স্থাপন করা শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ময়লা ফেলার ছবি ফেসবুকে দেওয়া স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা সমালোচনা চলমান। কেউ তার পক্ষে কেউ বা তার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব রোববার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিষয়ে ফের স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি বলেন, গতকাল (শনিবার) একুশে বইমেলা থেকে দেওয়া আমার ফেসবুক পোস্ট নিয়ে অনেক হইচই হয়েছে, তাই আমি একবারেই সবকিছু পরিষ্কার করে দিতে চাই। ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে তিনি তার ব্যাখ্যা তুলে ধরেছেন, যা নিম্নে হুবহু তুলে ধরা হলো-

১.অন্তর্বর্তী সরকার কেবলমাত্র তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ-যারা ছাত্র ও যারা শুধু গণজাগরণে নয় বরং দীর্ঘদিন ধরে আমাদের চুরি যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে।

২.স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকার সেই দলের বিরুদ্ধে কঠোর ও অবিচল অবস্থানে রয়েছে, যারা নিষ্ঠুর স্বৈরতন্ত্র কায়েম করেছিল, মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছিল এবং ১৫ বছর ধরে রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছিল।

৩. অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসের গণজাগরণে বিক্ষোভকারীদের হত্যাকারীদের বিচার করা। আমাদের কাজ হলো বাংলার কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা।

৪. অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দোসর, সমর্থক ও তাদের অনুগতদের গণহত্যা, হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার গুম এবং শত শত বিলিয়ন ডলার লুটপাটের জন্য জবাবদিহিতার আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ম্যান্ডেটই হচ্ছে এই অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।

৫. আমরা যখন প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে কথা বলি, সাধারণত আইজির (অন্তর্বর্তী সরকার) অগ্রগতি এবং সাফল্যের আপডেট দিই। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার তৈরি চোরতন্ত্র ও খুঁটিতন্ত্রের অপরাধ নিয়ে বিশদভাবে আলোচনা করি-যাতে জনগণের মনে এসব বিষয় সবসময় তাজা থাকে।

৬.যারা মনে করেন আমি রাজনীতি বা আওয়ামী লীগের হত্যাকাণ্ড ও দুর্নীতির ব্যাপারে বেশি কথা বলছি তারা আওয়ামী লীগের সমর্থক। আমরা জানি, এত বছর ধরে আপনারা কী করেছেন। দুঃখিত আমি থামব না-আমার কাজের শেষ দিন পর্যন্ত।

৭. রুচি কী? ভালো রুচির বিচারক কে? ভদ্রতা কী? কাকে ভদ্রতা দেখাবো? এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বের অন্যতম নৃশংস ও দুর্নীতিবাজ স্বৈরশাসক। আমি কোনো দ্বিধা ছাড়াই আমাদের জনগণকে সবসময় স্মরণ করিয়ে দেব তিনি একজন হত্যাকারী ও গুমজননী ছিলেন!! এটা নৈতিক অবস্থান। তাছাড়া যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তবে আমাদের ইচ্ছেমতো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা থাকা উচিত-এটাই গণতন্ত্রের ব্যক্তিস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা।

৮. আমি আমাদের ইতিহাস ভালোভাবেই জানি। আমি জানি, আমরা কীভাবে সমষ্টিগত বিস্মরণে ভুগেছি, কীভাবে ইতিহাসের কিছু ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভুলে গেছি। বিজয়ীরা আমাদের ইতিহাস লিখেছে, কিছু বিতর্কিত ব্যক্তিকে নায়ক বানিয়েছে। আমরা এটা হতে দেব না। আমরা একজন সাইকোপ্যাথকে সাইকোপ্যাথ বলব, গণহত্যাকারীকে গণহত্যাকারী বলব।

৯. ছয় মাস পার হয়ে গেছে গণজাগরণের, কিন্তু এখনও বিএল অস্বীকারের পর্যায়ে রয়েছে। তাদের দোসর, নেতা, প্রো-বিএল সাংবাদিক, বিদেশি মদতদাতা ও সমর্থকরা সত্যকে অস্বীকার করছে। তারা একটি বিকল্প ইতিহাস তৈরি করতে চায়-একটি যেখানে তারা শিকার, যেখানে পুলিশ আক্রমণকারী নয়।

১০. সাংবাদিকতার ভাষায়, তারা এমন এক কথন তৈরি করতে চায় যে এই গণজাগরণ কেবলমাত্র একটি ইসলামপন্থী অভ্যুত্থান ছিল। এটি ওয়ার অন টেরর মডেল, যা বিএল ২০০৭ সাল থেকে কৌশলগতভাবে ব্যবহার করছে। যে কেউ বিএল-এর বিরুদ্ধে, সে ইসলামিক মৌলবাদী। বিএল প্রচার চালাতে কোটি কোটি টাকা খরচ করছে এবং কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াকে এই প্রচারণায় মিত্র বানিয়েছে।

১১. এটি একটি ভয়ঙ্কর খেলা। যদি তারা সফল হয়, তবে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পেয়ে যাবে, আর বিশ্ব তাতে চোখ বুজে থাকবে। আমাদের কাজ হলো বিএল-এর এই বিলিয়ন ডলারের প্রোপাগান্ডা প্রকল্প যে কোনো মূল্যে রুখে দেওয়া। আমরা যে কোনো উপায়ে লড়ব, অন্যথায় আমাদের জেনেভা ক্যাম্পে থাকা উর্দুভাষীদের মতো পরিণতি হবে।

১২. আমার আত্মীয় ও বন্ধুদের প্রতি যাদের বিএল ট্রল ব্রিগেড টার্গেট করেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার আরামদায়ক ও উচ্চ বেতনের চাকরি ছেড়ে আইজি-তে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছি। আমার শেয়ার করা ছবিগুলো বিএল-এর ট্রলদের সুযোগ দিয়েছে আপনাদের টার্গেট করতে। অনুগ্রহ করে আমাকে আনফ্রেন্ড করুন। অথবা আমার অ্যাকাউন্ট ব্লক করাই সবচেয়ে ভালো হবে। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। আমি জানি আমি কী করছি এবং আমার কর্মকাণ্ডের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত।


Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Next Post

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

Related Posts

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

Next Post
খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 February 2025

সব পরিষ্কার করে দিতে চাই: প্রেস সচিব

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার