Sunday, June 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি

June 7, 2026
in জাতীয়
সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে।

রোববার (৭ জুন) ‘নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে টিআইবি উল্লেখ করেছে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের কাছে সুশাসিত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল জনগণ। সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া, ধর্ষণের শিকার হয়েছেন ২০৯ জন নারী ও শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বর্তমান সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে।’

বিএনপি সরকারের প্রতিশ্রুতি সম্পর্কে তিনি বলেন, সিটি করপোরেশন ও ৪২টি জেলা পরিষদে দলীয় লোকজনদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

টিআইবির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ, দুর্বল ব্যাংকিং খাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায়— নতুন সরকার কিছু উদ্যোগ গ্রহণ করলেও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি এখনো সীমিত।

তবে সরকারের কয়েকটি উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করা, রাষ্ট্রীয় প্রটোকল পরিহার, মন্ত্রীদের কাজের মূল্যায়নের ঘোষণা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে নজরদারি জোরদারের উদ্যোগ। টিআইবির মতে, এসব পদক্ষেপ সরকারের সদিচ্ছার প্রতিফলন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

Next Post

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

Related Posts

‘ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে’
জাতীয়

‘ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে’

‘এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা’
জাতীয়

‘এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা’

আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

Next Post
কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৬ দিনে এলো ৬৮ কোটি ডলার প্রবাসী আয়

৬ দিনে এলো ৬৮ কোটি ডলার প্রবাসী আয়

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আজিজ গ্রেফতার

সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি

সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি

২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 June 2026

সরকারের ১০০ দিনে খুন ৬০৫টি, নারী ও শিশু ধর্ষণ ২০৯ : টিআইবি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার