Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘সাংবাদিকতার জন্য এটি এক ভয়াবহ দিন’

December 20, 2025
in বিনোদন
‘সাংবাদিকতার জন্য এটি এক ভয়াবহ দিন’

সাদিয়া আয়মানের সঙ্গে কি আসলেই প্রেমের সম্পর্ক, যা বললেন খায়রুল বাসার

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানট কার্যালয় উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত আক্রমণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান নির্মাতা ও শিল্পীরা।

আক্রমণকারীরা প্রথম আলো কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের পর তাতে অগ্নিসংযোগ করে। দীর্ঘ সময় ধরে চলা অগ্নিকাণ্ডের কারণে ভবন পুড়ে যায় এবং তাতে সংরক্ষিত সম্পদ ও মূল্যবান নথিপত্র ভস্মীভূত হয়।

অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, সহিংসতা, ভাঙচুর, আঘাত কোনোভাবেই ন্যায্য না, কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এদিন প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার কক্ষও পুড়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি খায়রুল বাসার। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমাদের বন্ধুসভা পুড়িয়ে দেওয়া হয়েছে। যে বন্ধুসভার বন্ধুরা চর্চা করে পরিমল মানুষ হওয়ার চর্চা, চর্চা করে কীভাবে মানুষের পাশে থাকা যায়, কীভাবে বন্ধুর পাশে বন্ধু হয়ে থাকা যায় এবং আমরা তা চেষ্টা করেছি। আমরা চেয়েছি প্রতিদিন একটা ভালো কাজ, যা এগিয়ে দিতে পারে আমাকে-আপনাকে-আমাদের এক সুন্দর আগামীর দিকে। নিজের খেয়ে বনের মোষ তাড়ানো বা স্বেচ্ছাসেবী হাজার হাজার বন্ধুরা এই বন্ধুসভার হয়ে সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে গেছে শুধু একটা উর্বর সুন্দর বিকশিত বাংলাদেশের আশায়।’
খায়রুল বাসার লিখেছেন, ‘জনতা অধিকারের আওয়াজ তুলবে, আঘাত এলে তা প্রতিরোধ করবে; স্বপ্রণোদিত হয়ে সহিংসতা জনতার কাজ না। যারা সহিংসতা করছে, তারা কেবল জনতা শব্দের অধিকারী হলে খুব ভুল হচ্ছে, বস্তুত জনতা থেকে ক্রমেই দূরে যাচ্ছে তারা। সহিংসতা, ভাঙচুর, আঘাত কোনোভাবেই ন্যায্য না এবং কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমরা এই কালচারের অবসান চাই বর্তমান ও আগামীর জন্য। আঘাত করতে মেধা লাগে না। লেখাকে লেখা দিয়ে কলমকে কলম দিয়ে জবাব দিতে হয়। সন্ত্রাস না, আমাদের যেতে হবে যুক্তিতর্ক শেষে ন্যায্যতা ও সুন্দরের দিকে। জেনে রাখা ভালো, ছায়ানট ভেঙে গান থামবে না; নজরুল, রবীন্দ্র, লালন বাদে বাংলা না।’

গতকাল ‘প্রতিষ্ঠানের ওপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য’ শীর্ষক প্রতিবেদনে প্রথম আলো লিখেছে, ‘এ কথা বিশ্বাস করার সংগত কারণ আছে যে শরিফ ওসমান হাদির দুঃখজনক হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এসব আক্রমণের ঘটনা ঘটিয়েছে।’

প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট আক্রমণের ঘটনায় অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁকে যারা হত্যা করেছে, তার বিচার অবশ্যই হওয়া উচিত, তবে তা কখনোই সহিংসতার মাধ্যমে হওয়া উচিত না।’

এমন প্রতিবাদ ওসমান হাদি বেঁচে থাকলে কখনোই সমর্থন করতেন না
তিনি লিখেছেন, ‘গতকাল (পরশু) রাতে প্রতিবাদের নামে যারা প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করল, তারা কারা এবং কাদের স্বার্থ হাসিল করল? এই হুজুগে পড়া বাঙালিরা কখনো বুঝলও না যে তারা নিজেদের সম্পদ নিজেরাই ধ্বংস করছে। দেশের এমন একটা শোকের দিনে দেশের সবচেয়ে বড় দুটি সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করতে পারেনি এবং পরবর্তী কার্যক্রম অনিশ্চিত হয়ে গেছে। এটা আমাদের দেশ এবং আমাদের জন্য চরম ক্ষতি ছাড়া আর কিছুই হলো না।’
সাদিয়া আয়মান লিখেছেন, প্রতিবাদের ভাষা কখনোই সহিংসতা নয়। এমন প্রতিবাদ ওসমান হাদি বেঁচে থাকলে কখনোই সমর্থন করতেন না। যারা এই সহিংস আচরণ করেছে, তারা কখনোই একজন হাদি কিংবা দেশের ভালো চাওয়ার পক্ষের লোক হতে পারে না।

 

ফখরুল বাশার

একই রাতে দ্য ডেইলি স্টার কার্যালয়ও সন্ত্রাসী আক্রমণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। সাংবাদিক ও অভিনেত্রী নাজিবা বাশার ডেইলি স্টার কার্যালয়ে আটকা পড়েছিলেন। নাজিবার বাবা ও অভিনয়শিল্পী ফখরুল বাশার ফেসবুকে লিখেছেন, ‘সকাল ছয়টায় আর্মিরা এসে নাজিবাকে বাসায় দিয়ে গেছে।’

অর্ণব

সংগীতশিল্পী অর্ণব, অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, সংগীতশিল্পী সায়ন্তনী ত্বিষা, নৃত্যশিল্পী অর্থী আহমেদসহ আরও অনেকে ছায়ানটের ভাঙচুরের ছবি ফেসবুকে শেয়ার করেছেন।

অর্ণব ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ভোট দিতে হবে। না হলে আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ব। ছায়ানটে তাঁরা কী করেছে, দেখুন। ভোট দেওয়ার মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। অন্যদেরও একই কাজ করতে উৎসাহিত করতে পারি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

লন্ডনের পথে জুবাইদা রহমান

Next Post

মিশ্র দ্বৈতের ফাইনালে জুমার-ঊর্মি

Related Posts

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’
বিনোদন

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

জামিন পেলেন মমতাজ
বিনোদন

জামিন পেলেন মমতাজ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
বিনোদন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

Next Post
মিশ্র দ্বৈতের ফাইনালে জুমার-ঊর্মি

মিশ্র দ্বৈতের ফাইনালে জুমার-ঊর্মি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 December 2025

‘সাংবাদিকতার জন্য এটি এক ভয়াবহ দিন’

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার