Friday, September 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার

November 8, 2024
in আইন ও অপরাধ
সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
এগারো বছর আগের এক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

র‍্যাব জানায়, ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর সম্প্রতি মামলা হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে তাহজীব আলম সিদ্দিকীকে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমিকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার এক মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ১১ বছর আগে ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট একটি মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে।

নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

তাহজীব আলম সমি ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

সাবেক এই এমপি ডোরিন পাওয়ার লিমিটেডের কর্ণধার, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

র‍্যালি শেষে বক্তব্য দেবেন তারেক রহমান

Next Post

বাজারে ১০০ টাকার ওপরে ৭ সবজি

Related Posts

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ
আইন ও অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
আইন ও অপরাধ

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইন ও অপরাধ

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

Next Post
বাজারে ১০০ টাকার ওপরে ৭ সবজি

বাজারে ১০০ টাকার ওপরে ৭ সবজি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দক্ষিণ কোরিয়ার কাছে হতাশার হার জিমিদের

দক্ষিণ কোরিয়ার কাছে হতাশার হার জিমিদের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

ডিম-মুরগির সাথে এবার বাড়ল আটা-ময়দার দাম

ডিম-মুরগির সাথে এবার বাড়ল আটা-ময়দার দাম

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 November 2024

সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার