Friday, June 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

August 18, 2025
in জাতীয়
সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে নানা অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ অপচয় করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী চুক্তি’, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে অনুসন্ধান শুরুর বিষয়টি জানিয়েছেন।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত রোববার এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিচালক সোহানুর রহমানকে।

দুদকের হাতে আসা অভিযোগে বলা হয়েছে, ১৯৮২ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল হক চাকরিতে যোগদানের ৪-৫ বছর পর লিয়েনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) যোগ দিয়ে বিদেশে চলে যান। সে সময় তিনি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব।

পরে তিনি প্রায় ১৫-১৬ বছর আইওএম-এ চাকরি করেন। আন্তর্জাতিক সংস্থায় এভাবে চাকরি করা ‘বিধিসম্মত না হওয়ায়’ সরকার তাকে অব্যাহতি দেয়।

দীর্ঘ সময় জেনিভায় আইওএম কার্যালয়ে দায়িত্ব পালন শেষে ২০১৪ সালের শুরুতে চাকরি ফিরে পেতে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করেন। দুই জন হাই কমিশনার তাতে ‘মধ্যস্থতা’ করেন। পাশাপাশি তৎকালীন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সুপারিশে তাকে ফের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের সুযোগ দেওয়া হয় বলে দুদকের নথিতে লেখা হয়েছে।

২০১৪ সালে দেশে ফেরার মাত্র কয়েক মাসের মধ্যে তাকে সিনিয়র সহকারী সচিব থেকে পরপর পদোন্নতি দিয়ে পররাষ্ট্র সচিব করা হয়, যা ‘নিয়মবহির্ভূত’ ছিল বলে অভিযোগ করা হয়েছে নথিতে।

সেখানে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব হিসেবে সাত বছর দায়িত্ব পালনকালে শহীদুল হক আন্তর্জাতিক মহলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ‘বৈধতা প্রতিষ্ঠায়’ ভূমিকা রাখেন। বিভিন্ন আন্তর্জাতিক সভা-সেমিনার আয়োজনের নামে ‘কোটি কোটি টাকা’ সরকারি অর্থের অপচয় এবং ‘নানা অনিয়মের মাধ্যমে সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নথিতে বলা হয়েছে, রোহিঙ্গা সংকট সমাধানে নীতিগত ব্যর্থতার জন্যও ‘তাকে দায়ী মনে করা হয়’। অভিযোগ রয়েছে, বিদেশ ভ্রমণ ও সেমিনারে অংশগ্রহণের নামে ‘বিপুল সরকারি অর্থ ব্যয়’ তার আমলে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। এছাড়া তিনি আস্থাভাজন কর্মকর্তাদের নিয়ে ‘একটি গ্রুপ’ তৈরি করেন, যা সাধারণ কর্মকর্তাদের মধ্যে ‘ভীতি ও অসন্তোষ’ সৃষ্টি করেছিল।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বের শেষ দিকে আইওএম-এর ডেপুটি মহাপরিচালক পদে প্রার্থী হতে সরকারের সমর্থন পান শহীদুল হক। নির্বাচনী প্রচারে ‘বিপুল রাষ্ট্রীয় অর্থ’ ব্যয় করেন। অভিযোগ রয়েছে, সে সময় তিনি আইওএম ঢাকা অফিসকে ‘বিশেষ সুবিধা’ দেন।

এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিদেশি স্ত্রীকে আইওএম-এ চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও ‘তার সুপারিশ ছিল’ বলে লেখা হয়েছে দুদকের নথিতে।

এ বিষয়ে বক্তব্য জানতে শহীদুল হকের মোবাইলে ফোনে করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন

Next Post

একদিনে এনবিআরের ৯ কর্মকর্তা বরখাস্ত

Related Posts

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল 
জাতীয়

নতুন বাজেটে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা: ফখরুল

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
জাতীয়

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

Next Post
এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

একদিনে এনবিআরের ৯ কর্মকর্তা বরখাস্ত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেল দক্ষিণ কোরিয়া

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেল দক্ষিণ কোরিয়া

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল 

নতুন বাজেটে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা: ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 August 2025

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার