Monday, July 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে র‌্যাক এর গভীর শোক

December 30, 2025
in অন্যান্য
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে র‌্যাক এর গভীর শোক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় র‌্যাক সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো, তা পূরণ হবার নয়। তিনি ছিলেন অদম্য সাহস ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক।

শোক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত তাঁর সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবার ও তাঁর অগণিত শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন র‌্যাক নেতৃবৃন্দ।

বিবৃতিতে র‌্যাক নেতারা উল্লেখ করেন, ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্রের নতুন ধারা প্রবর্তন করেন। নারী শিক্ষার প্রসারে ‘বিনামূল্যে শিক্ষা’ ও ‘উপবৃত্তি’ কার্যক্রম চালুর মাধ্যমে তিনি দেশের তৃণমূল পর্যায়ে যে বিপ্লব ঘটিয়েছিলেন, তা আজও এদেশের নারী উন্নয়নের মাইলফলক হয়ে আছে।

দেশের অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে তাঁর দূরদর্শী নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কাঠামোর আধুনিকায়নের অন্যতম কারিগর।
তাঁর শাসনামলে দেশে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রশাসনিক সংস্কারসমূহ অনস্বীকার্য। একজন আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া যেমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তেমনি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অবিচল থেকেছেন। নারী শিক্ষা, দারিদ্র্য বিমোচন এবং দেশের অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

Next Post

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

Related Posts

শাহজালাল থেকে উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী
অন্যান্য

শাহজালাল থেকে উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
অন্যান্য

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস 
অন্যান্য

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

Next Post
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অ্যাটর্নি জেনারেলকে হুমকি

অ্যাটর্নি জেনারেলকে হুমকি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 December 2025

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে র‌্যাক এর গভীর শোক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার