Monday, November 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

November 16, 2026
in সর্বশেষ, সারাদেশ
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা- তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা।

গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ ও বিজিবি সদস্যদের। তবে এদিন সকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অনির্দিষ্টকালের জন্য, শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৩৫টি এবং মৌখিক ঘোষণা দিয়ে পাঁচটি কারখানা বন্ধ রাখা হয়েছে।

এসব কারখানার সামনে ঝুলতে দেখা গেছে কারখানা বন্ধের নোটিশ। নোটিশে উল্লেখ করা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান ও এপিসি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন বিজিবি।

ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিল- এই তিন দফা দাবিতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষ, আন্দোলন ও সংঘর্ষের কারণে উৎপাদনের পরিবেশ অনিশ্চিত হয়ে পড়ে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে না ফিরলে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার মতো কঠোর ও অনিবার্য সিদ্ধান্ত নিতে হয়েছে। মজুরির আলোচনা চলবে, আবার একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলবে- এ দুটি একসঙ্গে চলতে পারে না।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতোমধ্যে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ওই ধারায় বলা আছে, ‘কাজ নেই তো বেতন নেই’। অর্থাৎ, যত দিন কারখানা বন্ধ থাকবে, তত দিন শ্রমিকেরা মজুরি পাবেন না।

গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, তৈরি পোশাক কারখানার মালিকপক্ষ তৃতীয় বৈঠকেই নিজেদের প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছে বিজিএমইএ।

তবে সোমবার তৃতীয় সভায় নিম্নতম মজুরি বোর্ড বসার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

Related Posts

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
জাতীয়

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
জাতীয়

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
জাতীয়

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 November 2026

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার