Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাভারে চলন্ত বাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪

December 21, 2024
in সারাদেশ
সাভারে চলন্ত বাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারে চলন্ত বাসে যাত্রীদের ছুরিকাঘাত করে অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত চার যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের মধ্যে ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। জিনিসপত্র লুট শেষে অভিযুক্ত তিনজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায়।

আহতদের মধ্যে শামীম হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া থেকে ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন। বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত শামীম হোসেনের বরাত দিয়ে তাঁর ভায়রা মিজানুর রহমান বলেন, ওই তিনজন প্রথম আসনে বসা তিনজনকে কুপিয়ে জখম করেন। এরপর অন্য যাত্রীদের কোপানোর ভয় দেখিয়ে তাদের কাছে থাকা অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল দিয়ে দিতে বলে। এ সময় যাত্রীদের সবাই ভয়ে কাছে থাকা টাকা ও অন্যান্য মালামাল তাদের হাতে তুলে দেন।

হারুন-অর-রশিদ নামে একজন যাত্রী বলেন, ‘আমি উলাইল এলাকার একটি গার্মেন্টসে গিয়েছিলাম। উলাইল বাসস্ট্যান্ড থেকে আশুলিয়াগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। নারীদের যে চারটি আসন থাকে তার একটি আসনে আমি বসেছিলাম। ওই আসন চারটির তিনটিতে আগে থেকেই তিনজন লোক বসা ছিলেন। বাসটি রেডিও কলোনি বাসস্ট্যান্ড ছাড়ার পরপরই ওই তিন যাত্রী দাঁড়িয়ে পড়েন এবং ধারলো অস্ত্র বের করে যাত্রীদের কোপাতে থাকেন। এরপর তারা আামাকেসহ অন্যান্য যাত্রীদের কাছ থেকে সব লুটে নেয়।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম বলেন, ‘আশুলিয়া থানা পুলিশ বাসটি আটক করেছে। চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে যা বলল ভারত

Next Post

হিন্দুদের বিরুদ্ধে প্রতিটি সহিংসতার তদন্ত হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Related Posts

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানী
সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানী

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
সারাদেশ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ১
সারাদেশ

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

Next Post
হিন্দুদের বিরুদ্ধে প্রতিটি সহিংসতার তদন্ত হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

হিন্দুদের বিরুদ্ধে প্রতিটি সহিংসতার তদন্ত হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

স্বর্ণ ও রুপার দামে বড় লাফ

ঈদের আগে বাড়ল সোনার দাম

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

21 December 2024

সাভারে চলন্ত বাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার