Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সায়ীদ আবদুল মালিক ও ইভার ‘চোখ পড়িলে চোখে’ এখন জি সিরিজে

August 3, 2025
in সর্বশেষ
সায়ীদ আবদুল মালিক ও ইভার ‘চোখ পড়িলে চোখে’ এখন জি সিরিজে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন প্রতিবেদক

চোখের ভাষা একেক সময় একেক রকম হয়ে থাকে। চোখের চাহনিতে কখনো আবেগ, ভালোবাসা আবার কখনো অভিমানের না বলা কথাগুলো ফুটে উঠে। না বলা কথাগুলো অনেক সময় চোখে চোখে বলে দেয় প্রেমিকযুগল। আর চোখে চোখ পড়ার অমর প্রেমের শ্বাশতবানী নিয়ে সায়ীদ আবদুল মালিক রচনা করেছেন “চোখ পড়িলে চোখে” শিরোনামের গান। কাব্যিক কথার এই গানটি গেয়েছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা। অভি আকাশের সুরে গানটির সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।

গত বৃহস্পতিবার ইউটিউব চ্যানেল জি সিরিজ থেকে গানটি অবমুক্ত হয়েছে।

নিটোল প্রেমের অনন্য কথা, সুরের ভিন্নতা ও শিল্পীর যাদুকরী কন্ঠের ছোঁয়ায় গানটি শ্রোতাপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের কর্ণধার খালিদ মাহমুদ।

তিনি বলেন, একটি গান শ্রোতাপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে গীতিকার, সুরকার ও শিল্পী তিনজনেরই কৃতিত্ব থাকে। এটি একটি সম্মিলিত প্রচেষ্টার উদ্যোগ। এই গানটি তৈরিতে গীতিকার, সুরকার ও শিল্পী নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। গানটি সবশ্রেণীর শ্রোতাদের কাছে সমাদৃত হবে বলেই আমি আশা করছি।

গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, একটা গান থেকে অন্য গান আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। শ্রোতাদের পছন্দের বিষয় মাথায় রেখেই গানের কথা সাজাই। এই গানটি লেখার ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। অভি আকাশ হৃদয় ছুঁয়ে যাওয়া সুর করেছে আর ইভাও অসাধারণ গেয়েছে। সবকিছু মিলিয়ে “চোখ পড়িলে চোখে” গানটি শ্রোতাদের হৃদয়ে ভিন্ন একটা জায়গা তৈরি করে নিতে সক্ষম হবে এবং শিল্পী ইভার ক্যারিয়ারও সফলতার পথে আরো এগিয়ে যেতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।

শিল্পী ইভা বলেন, এই গানটি আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা এনে দিবে। শ্রোতাদের ভালোলাগার বিষয় মাথায় রেখে গানটি গেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। এমন একটি সুন্দর গান লেখার জন্য গীতিকার সায়ীদ আবদুল মালিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই গানটি আমার ক্যারিয়ারকে সফলতার পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। গানটি শ্রোতাপ্রিয়তা পেলেই আমাদের পরিশ্রম স্বার্থক। আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য আমি জি সিরিজের কর্ণধার খালিদ ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋনী।
সায়ীদ আবদুল মালিকের কথায় ইসমত আরা ইভা গেয়েছেন।

উল্লেখ্য, এর আগেই তাসনুভা তিশা ও আরশ খান অভিনীত ” ষোলআনা প্রেম” নাটকে গানটি ব্যবহৃত হয়েছে। আর নাটকটিও দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জুলাই যোদ্ধাদের দুপক্ষের মারামারি, পুলিশের লাঠিচার্জ

Next Post

ঢাকায় ৩ সংগঠনের সমাবেশ, এড়িয়ে চলবেন যেসব পথ

Related Posts

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা
সর্বশেষ

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা

হাটে গরুর ট্রাক নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ

হাটে গরুর ট্রাক নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
সর্বশেষ

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

Next Post
ঢাকায় ৩ সংগঠনের সমাবেশ, এড়িয়ে চলবেন যেসব পথ

ঢাকায় ৩ সংগঠনের সমাবেশ, এড়িয়ে চলবেন যেসব পথ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

দাম কমলো এলপি গ্যাসের

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 August 2025

সায়ীদ আবদুল মালিক ও ইভার 'চোখ পড়িলে চোখে' এখন জি সিরিজে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার