Friday, July 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সেন্টমার্টিনেও জলাবদ্ধতা

October 3, 2025
in জাতীয়
সেন্টমার্টিনেও জলাবদ্ধতা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
টানা বর্ষণ ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্বীপের দুই শতাধিক বাড়িঘর হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, যার মূলে রয়েছে পানি নিষ্কাশনের একমাত্র স্লুইস গেটটি বন্ধ থাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে অবিরাম বৃষ্টির কারণে দ্বীপের বিভিন্ন এলাকার উঠান ও রাস্তাঘাট পানিতে ডুবে যায়। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম নিশ্চিত করেছেন, পাঁচটি গ্রামের কয়েকশ ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে এবং জোয়ারের ঢেউয়ে ঘাটে বাঁধা একটি মাছ ধরার ট্রলারও ডুবে গেছে।

স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার প্রধান কারণ হলো ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পানি চলাচলের একমাত্র স্লুইস গেটটি বন্ধ থাকা। মাঝেরপাড়ার বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘সকাল থেকে পানির মধ্যে আটকা পড়ে আছি। রান্না করার সুযোগ না পাওয়ায় পরিবারের কেউ খাবারও খেতে পারেনি।’

স্থানীয় বাসিন্দা রাইসুল ইসলাম অভিযোগ করেন, ইউনিয়নের একটি দলের সহ-সভাপতি আবুল কালাম দীর্ঘদিনের পুরনো স্লুইস গেটটি বন্ধ করে রেখেছেন, যার ফলেই বৃষ্টির পানি আটকে গিয়ে ঘরবাড়ি ডুবে গেছে।

তবে অভিযুক্ত আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি নন, বরং পাশের বাড়ির খলিল সীমানা নির্ধারণের জন্য গেটটি বন্ধ করেছেন। তবে তারা দুজনেই মিলে গেটটি খুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন বলে জানান তিনি।

ইউপি সদস্য আল নোমান অভিযোগ করেন, অন্তত দেড়শ ঘরবাড়ি পানিবন্দি অবস্থায় রয়েছে এবং স্লুইস গেট মেরামতের দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে স্লুইস গেট খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বৃষ্টি থামলেই দ্রুত পানি নেমে যাবে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

Next Post

এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

Related Posts

এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
জাতীয়

এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা
জাতীয়

বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা

তদন্তে অনিয়ম: তবু ঢাকা মেট্রো জোনে নিষিদ্ধ সংগঠনের নেতা আলিফ
জাতীয়

ঢাকা মেট্রো জোনে নিষিদ্ধ সংগঠনের নেতা আলিফ

Next Post
এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বয়সভিক্তিক সাঁতারে এবার ১০৬ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে

বয়সভিক্তিক সাঁতারে এবার ১০৬ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ফ্রান্স নাকি মরক্কো? আজ রাতে বাড়ি ফিরছে কারা ?

ফ্রান্স নাকি মরক্কো? আজ রাতে বাড়ি ফিরছে কারা ?

এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা

বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 October 2025

সেন্টমার্টিনেও জলাবদ্ধতা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার