নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ থেকে সৌদিগামী মোট ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন অন্তত ১৬ হাজার ৬২০ জন যাত্রী।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বেবিচক জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট রুটের। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট রুটে ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সালামএয়ার ও ফ্লাইদুবাইসহ বিভিন্ন এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
সাম্প্রতিক সংঘাতের কারণে সৌদির অনেক বিমানবন্দর বন্ধ বা কার্যক্রম সীমিত করায় যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।










Discussion about this post