Saturday, October 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসরা

January 22, 2025
in খেলা
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
স্কটল্যান্ডের মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে ইয়াং টাইগ্রেসরা।

বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ায় চলমান বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয়ে পরের পর্ব তথা বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে বাংলাদেশ।

এদিন সকালে মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা।

স্কটিশদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।

টার্গেট তাড়ায় জয়ের পথে ভালোভাবেই ছিল স্কটিশ মেয়েরা। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর জুটি। দলীয় ৬৯ রানের মাথায় ৩২ বলে ২২ রান করে থামেন মুইর। হাবিবা পিংকির শিকার হয়েছেন তিনি। এরপর পিপা স্প্রৌলের বিদায়ে ছিটকে যায় স্কটল্যান্ড। আনিসা আক্তার সোবার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৩ রান। আর কেউ সেভাবে লড়াই চালাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।

মালয়েশিয়া বিশ্বকাপে চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স খেলবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হও

Next Post

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

Related Posts

বিএফএসএফ মেম্বার ফেস্টিভ্যালে তিতাস ভাই কিংস চ্যাম্পিয়ন
খেলা

বিএফএসএফ মেম্বার ফেস্টিভ্যালে তিতাস ভাই কিংস চ্যাম্পিয়ন

এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
খেলা

এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

এবার সেরা খেলোয়াড় পাবে মোটরসাইকেল
খেলা

এবার সেরা খেলোয়াড় পাবে মোটরসাইকেল

Next Post
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ জন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

বিএফএসএফ মেম্বার ফেস্টিভ্যালে তিতাস ভাই কিংস চ্যাম্পিয়ন

বিএফএসএফ মেম্বার ফেস্টিভ্যালে তিতাস ভাই কিংস চ্যাম্পিয়ন

চাকমারকুল ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাফেজ শফিউল্লাহ

চাকমারকুল ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাফেজ শফিউল্লাহ

সংবিধান সংস্কার: গুরুত্ব পাচ্ছে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’

সংবিধান সংস্কার: গুরুত্ব পাচ্ছে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 January 2025

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার