Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্টেডিয়ামে পানির বোতল ৩৫০ টাকা, সমর্থকদের ক্ষোভ

June 10, 2025
in জাতীয়
স্টেডিয়ামে পানির বোতল ৩৫০ টাকা, সমর্থকদের ক্ষোভ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চলমান তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে আজ বিকেল ৩টা থেকেই স্টেডিয়ামে ভিড় করছেন দর্শকরা। কিন্তু এমন গরমের দিনে পানি কিনতে গিয়ে দর্শকদের পড়তে হয়েছে নতুন ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, স্টেডিয়ামের ভেতর ও আশপাশে বড় পানির বোতল বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

দর্শকরা জানান, গেট খোলার অনেক আগেই তারা মাঠে চলে এসেছেন পছন্দের আসন দখল করতে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কিংবা গ্যালারিতে বসে থাকার কারণে পানি প্রয়োজন হচ্ছে ঘন ঘন। কিন্তু স্টেডিয়ামের আশপাশে হকাররা এই সুযোগে পানির দাম বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ।

মোহাম্মদপুর থেকে খেলা দেখতে আসা তানভীর হোসেন বলেন, “এক লিটার পানির বোতল কিনলাম ৩৫০ টাকায়। এই গরমে পানি তো প্রয়োজন হবেই, আর হকাররা সেটা বুঝেই দাম বাড়িয়ে নিচ্ছেন।”

গাজীপুর থেকে আসা আরেক দর্শক শাহরিয়ার বলেন, “বাইরে ৩০ টাকা যে পানি, সেটা এখানে ৩৫০ টাকা! এটা কীভাবে সম্ভব? প্রশাসনের নজরদারি দরকার।”

স্থানীয় হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা স্টেডিয়াম এলাকায় বিভিন্ন পণ্য নিয়ে আসেন বিশেষ ম্যাচ উপলক্ষে। কেউ কেউ স্বীকার করেছেন, চাহিদা বেশি থাকায় দাম একটু বাড়ানো হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা পানির দাম নির্ধারণ করি না। তবে যদি কেউ অভিযোগ করেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এদিকে খেলা শুরুর আগেই পানি কিনতে গিয়ে দর্শকদের ভিড় দেখা গেছে বিভিন্ন পয়েন্টে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন তাপমাত্রায় শরীর আর্দ্র রাখার জন্য পর্যাপ্ত পানি গ্রহণ অত্যন্ত জরুরি।

পানির দাম নিয়ে অতিরিক্ত লোভ কিংবা অব্যবস্থাপনার শিকার যেন না হন সাধারণ দর্শক- এমনটাই প্রত্যাশা সব মহলের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাংলাদেশের একাদশে চমক হামজা ও ফাহামিদুল

Next Post

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

Related Posts

কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে দুজনের মৃত্যু
জাতীয়

কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে দুজনের মৃত্যু

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ 
জাতীয়

পবিত্র আশুরা আজ 

Next Post
রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে দুজনের মৃত্যু

কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে দুজনের মৃত্যু

দেম্বেলের নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

দেম্বেলের নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 June 2025

স্টেডিয়ামে পানির বোতল ৩৫০ টাকা, সমর্থকদের ক্ষোভ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার