Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ

December 15, 2025
in জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা দাবি করেছেন, এটি জনদুর্ভোগ নয় বরং ন্যায়ের পক্ষে কর্মসূচি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।

অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দেন।

জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার বলেন, “আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে যাতে জনদুর্ভোগ কম হয়।”

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “শাহবাগ মোড় আটকে দিয়ে তারা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।”

হাদিকে গুলির ঘটনার পর থেকেই তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে আসছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বিভিন্ন পক্ষ। তারা বিভিন্ন সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়ে আসছিলেন।

এদিকে, হাদিকে গুলি করার প্রধান অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়েছে—এমন গুঞ্জনের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সড়কে নেমেছে ছাত্রশক্তি। সোমবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করে চারপাশে ব্যারিকেড স্থাপন করে অবস্থান নেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

Next Post

হাদি হত্যাচেষ্টা: ৫ দিনের রিমান্ডে ফয়সালের স্ত্রীসহ তিনজন

Related Posts

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান
জাতীয়

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

Next Post
হাদি হত্যাচেষ্টা: ৫ দিনের রিমান্ডে ফয়সালের স্ত্রীসহ তিনজন

হাদি হত্যাচেষ্টা: ৫ দিনের রিমান্ডে ফয়সালের স্ত্রীসহ তিনজন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 December 2025

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার