Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্বাস্থ্যখাতে দুর্নীতির মূলহোতা মিঠু গ্রেপ্তার

September 11, 2025
in আইন ও অপরাধ
স্বাস্থ্যখাতে দুর্নীতির মূলহোতা মিঠু গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির মূলহোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি সরবরাহকারী আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার পর দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন করেছে কমিশন। মোতাজ্জেরুর ইসলাম মিঠু লেরিক্সাকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেটের মালিক।

আকতার হোসেন জানান, মিঠু বিভিন্ন সময়ে জমি ক্রয়, লিজ, প্লট ও ফ্ল্যাট কেনা, বাড়ি নির্মাণ, শেয়ার ও কোম্পানিতে বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবে অর্থ, স্বর্ণালংকার, আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে অন্তত ৭৫ কোটি ৮৫ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৮ কোটি ৪০ লাখ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ অন্তত ৫৭ কোটি ৪৪ লাখ টাকা। এ ছাড়া তার নামে পারিবারিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদ ও ব্যয়ের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, ব্যবসা, বাড়ি ও কৃষিজমি থেকে আয়, বেতন-ভাতা, ফার্মের অংশ, ব্যাংক সুদ, নিরাপত্তা জামানতের সুদ এবং বৈদেশিক রেমিট্যান্স মিলিয়ে মোতাজ্জেরুলের বৈধ আয় পাওয়া গেছে প্রায় ৭১ কোটি ৫০ লাখ টাকা। অনুসন্ধানে দেখা যায়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ কোটি ৮০ লাখ টাকার বেশি।

উল্লেখ্য, শেখ হাসিনার প্রায় পুরো শাসনামলজুড়ে স্বাস্থ্য খাতের মাফিয়া ছিলেন মোতাজ্জেরুল ইসলাম মিঠু।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’

Next Post

৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Related Posts

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
আইন ও অপরাধ

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আইন ও অপরাধ

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Next Post
৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 September 2025

স্বাস্থ্যখাতে দুর্নীতির মূলহোতা মিঠু গ্রেপ্তার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার