Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হজের প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি

October 13, 2024
in জাতীয়
হজের প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৩ অক্টোবর মধ্যেই শেষ করতে হবে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজগমনেচ্ছু ব্যক্তিদেরকে আগামী ২৩ অক্টোবরের মধ্যে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

তবে ২০২৪ সালের তুলনায় নতুন বছরের হজের প্যাকেজ মূল্য কমানোর চেষ্টা চলছে। সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণ হওয়ার পর হজের প্যাকেজ ঘোষণা করা হবে বলে হজ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে বিশেষ এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। তাঁবু বরাদ্দ দেয়ার ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে। এ কারণে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে, যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে। সে কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজগমনেচ্ছু ব্যক্তিদেরকে আগামী ২৩ অক্টোবরের মধ্যে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এর আগে ২৫ অগাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় বলেছিল, ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন চলবে। এখন সেই সময় কমিয়ে আনার কারণ জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দীক বলেন, ২৩ অক্টোবর থেকে হজের তাঁবু বুকিংসহ বেশ কিছু কাজ শুরু হবে। সেসব আনুষ্ঠানিকতা দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য প্রাথমিক নিবন্ধেনের শেষ সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সহকারী সচিব (ওমরাহ শাখা) তফিকুল ইসলাম বলেন, গত ১২ অগাস্ট থেকে আগামী বছরের হজযাত্রার জন্য প্রাক নিবন্ধন শুরু হয়েছিল। ওইদিন থেকে ৩০ হাজার টাকা ফি দিয়ে প্রাক নিবন্ধন করার কাজ চলছে। হজে যেতে হলে প্রথম ধাপে প্রাক নিবন্ধন করতে হয়। সেটি সম্পন্ন করলে একটি নম্বর দেওয়া হয়। ধারাবাহিকতা রক্ষা করে সেই নম্বর হজের জন্য নির্বাচিত হলে তা এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। কেবল নির্বাচিত হলেই নিবন্ধন সম্পন্ন করা যায়। আর নিবন্ধিত ব্যক্তিরাই কেবল হজ করার সুযোগ পেয়ে থাকেন।

প্রসঙ্গত, ২০২৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২,৮৫৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩,৯৯৫ জন প্রাক নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮১২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯১ জন প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করেছেন। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল সরকার। সরকারি প্যাকেজে সর্বম্ন পাঁচ লাখ ৭৯ হাজার টাকা এবং বেসরকারি প্যাকেজে সর্বনিম্ন প্রায় পাঁচ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাগর-রুনি হত্যাকাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত: শিশির মনির

Next Post

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিহত ১

Related Posts

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
জাতীয়

যেভাবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন তথ্য উপদেষ্টা
জাতীয়

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন তথ্য উপদেষ্টা

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী
জাতীয়

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

Next Post
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিহত ১

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিহত ১

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

যেভাবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 October 2024

হজের প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার